-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন শাহিন শাহ। ডেথ ওভারেও ছিলেন দুর্দান্ত। ©এএফপি।[/caption]
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে দলকে ঝরো সূচনা এনে দেন ওপেনার কলিন মুনরো। উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে নিউজিল্যান্ড। সেখানে আরেক ওপেনার গ্লেন ফিলিপ্সের অবদান ছিল মাত্র ৫ রান। পাওয়ারপ্লের শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে বিদায় নেন গ্লেন ফিলিপ্স। ১২ বলে ৫ রনা করেন তিনি।
ঝড় তোলা কলিন মুনরো সাজঘরে ফিরেন তার পরের ওভারেই। ৪ চার আর ২ ছক্কায় ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে মোহাম্মদ হাফিজের বলে স্টাম্পিং হন কলিন মুনরো। দুই ওপেনারের বিদায়ের পর রানের গতিও কমে আসে সফরকারীদের। নিউজিল্যান্ডকেও চেপে ধরে পাকিস্তানের বোলাররা। ৮ বলে ৪ রান করে কলিন ডি গ্রান্ডহোম ফিরে যান ইমাদ ওয়াসিমের শিকার হয়ে।
থিতুই হতে পারেননি রস টেইলর। ৩ রান করে রান আউট হন তিনি। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। রানরেট চলে আসে সাতের নিচে। পঞ্চম উইকেটে হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কোরি অ্যান্ডারসন। ৪২ রান যোগ করেন দুজন মিলে। দলীয় ১২৫ রানের মাথায় ফিরে যান কেন উইলিয়ামসন। ২ চারে ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলে শাহিন শাহ আফ্রিদির বলে ফিরেন উইলিয়ামসন।
শেষ তিন ওভারে কোরি অ্যান্ডারসন টিম সেইফার্টকে নিয়ে তুলেন ২৮ রান। শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ১ চার এবং ১ ছক্কায় ৭ বলে ১১ রান করেন সেইফার্ট। রানের খাতা না খুলেই ফিরেন টিম সাউদি। অপরাজিত ছিলেন কোরি অ্যান্ডারসন। ২৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুইটি ছক্কা।
চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ হাফিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে দলকে আদর্শ সূচনা এনে দেন ফখর জামান ও বাবর আজম। দলকে ৪০ রানের ভিত গড়ে দেন দুজন। এ জুটি ভাঙেন অ্যাডাম মিলনে। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলে ফখর জামান ফিরেন মিলনের বলে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে। এরপর দলকে পথ হারাতে দেননি বাবর আজম এবং আসিফ আলি। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন দুজন। অর্ধশতক থেকে ১০ রান দূরে থেকে ফিরেন বাবর আজম। ৪১ বলে ৪০ রান করে টিম সাউদির বলে ফিরে যান বাবর আজম।
শেষ সাত ওভারে ৫৮ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। নিয়ন্ত্রিত বোলিং করে নিউজিল্যান্ড। আসিফ আলি ও মোহাম্মদ হাফিজের জুটি ১৮ বলে নেয় ১৮ রান। ৩৪ বলে ৩৮ রান করে কলিন মুনরোর বলে এলবিডব্লিউ হন আসিফ আলি। এক প্রান্ত আগলে রেখেছিলেন মোহাম্মদ হাফিজ।
১৭ তম ওভারেই খেলার চাকা ঘুরে যায় পাকিস্তানের দিকে। ইশ সোধির করা ঐ ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন হাফিজ। তৃতীয় বলে মারেন লং অন দিয়ে। দুই ছক্কার সুবাদে ঐ ওভারে রান হয় ১৭। কলিন মুনরোর পরের ওভারে ছক্কা মারেন শোয়েব মালিক। ঐ ওভারে ৯ রান নেয় পাকিস্তান। ১৯তম ওভারে এসে দারুণ বোলিং করেন টিম সাউদি। ৭ রান দিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।
শেষ ছয় বলে পাকিস্তানের দরকার ছিল সাত রান। অ্যাডাম মিলনে ওভারের দ্বিতীয় বলে ফিরিয়ে দেন শোয়েব মালিককে। ৭ বলে ১০ রান করে ফিরেন মালিক। পরের বলে দুই রান নেন হাফিজ। প্রথম তিন বল থেকে পাকিস্তান পায় তিন রান। প্রথম ও তৃতীয় বলে রান আউটের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। চতুর্থ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন হাফিজ। ২১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর ঃ নিউজিল্যান্ড ১৫৩/৭, ২০ ওভার
অ্যান্ডারসন ৪৪, মুনরো ৪৪*, উইলিয়ামসন ৩৭
শাহিন ৩/২০, হাফিজ ১/১২
পাকিস্তান ১৫৪/৪, ১৯,৪ ওভার
বাবর ৪০, আসিফ ৩৮, হাফিজ ৩৪*
মিলনে ২/২৫, মুনরো ১/২২





