-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জীবন-মরণের মাঝখানে শঙ্কায় দিন কাটানো রোহিঙ্গাদের পাশে ইতোমধ্যে এসে দাঁড়িয়েছেন অনেকেই। এবার তাদের পাশে এসে দাঁড়ালেন বিশ্বের অন্যতম সেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও।
সম্প্রতি এক ভিডিও বার্তায় মানবেতর জীবনযাপন করা রোহিঙ্গাদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব।
২০১৩ সাল থেকে জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল প্রকল্প ইউনিসেফের হয়ে কাজ করছেন সাকিব। রোববার ইউনিসেফের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে আপলোড করা এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’
রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। এখানে নারী ও শিশুর সংখ্যা অনেক বেশি। এ জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। সাহায্য করতে ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন ও সাহায্য করুন। আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন।’
গত আগস্ট মাসের শেষদিকে মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা রোহিঙ্গাদের উপর শুরু হয় অকথ্য নির্যাতন। নিপীড়িত রোহিঙ্গাদের বেশিরভাগই মুসলমান। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণ বাঁচাতে এরই মধ্যে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। যদিও সংখ্যাটি সাত লাখের কম হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে নিজ অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ও দেশের সরকার।
ভিডিওটি দেখুন এখানে-