-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজেদের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির দলকে ১৫৭ রানের লক্ষ্য দেয় রাজস্থান। ওপেনার দেবদূতের দুর্দান্ত ব্যাটিং আরও একবার দেখা যায় এই ম্যাচে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। টানা দুই ম্যাচ অর্ধশতক করার পরে তৃতীয় ম্যাচে ব্যর্থ হলেও চতুর্থ ম্যাচে আবারো স্বরূপে ফিরেছেন এই তরুণ।
রাজস্থানের বিপক্ষে দেবদূত ৩৪ বলে অর্ধশতক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৩ রান করে থামেন তিনি। জফরা আর্চারের বলে বোল্ড হওয়ার আগে দেবদূতের ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। এই অর্ধশতক স্পর্শ করার সাথে তিনি ছাড়িয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের নামকরা ব্যাটসম্যানদের।
আইপিএলে মাত্র চতুর্থ ম্যাচে এসেই নিজের তৃতীয় অর্ধশতক হাঁকিয়ে ফেলেছেন দেবদূত। এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল চারজন তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর, শন মার্শ, রোহিত শর্মা ও লেন্ডল সিমন্সের। তারা সকলেই পাঁচ ইনিংসে তিনটি ফিফটি হাঁকান। এক ম্যাচ কম খেলে সেই রেকর্ডে এখন একক আধিপত্য দেবদূতের।
এবারের আসরে এই পর্যন্ত চার ম্যাচে দেবদূত সংগ্রহ করেছেন ১৭৪ রান। ১৩৪ স্ট্রাইকরেট ও ৪৩.৫০ গড়ে এই রান সংগ্রহ করেছেন তিনি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ২০ লাখ রুপিতে দলে টেনেছিল।
প্রসঙ্গত, ম্যাচটিতে জয় পেয়েছে দেবদূতের দলও। নিজেদের চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এটি তৃতীয় জয়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 