-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই ভারতের ওপেনার মুরালি বিজয়কে সাজঘরে ফেরান জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের বলে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মুরালি বিজয়। এ উইকেট দিয়েই লর্ডসে উইকেটের শতক হাঁকান অ্যান্ডারসন।
লর্ডসে একশ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। লোকেশ রাহুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরানোর পর লর্ডসে এ পেসারের উইকেটসংখ্যা ১০১। এছাড়া লর্ডসে ৭৯ টেস্ট উইকেট রয়েছে আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের।
মুরালি বিজয়ের উইকেট শিকার করে টেস্টে ৫৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন অ্যান্ডারসন। এছাড়া এ নিয়ে ১৫১ বারের মতো কোনো ওপেনারকে সাজঘরে ফেরালেন তিনি।
এর আগে তিনবার এ কীর্তি গড়েন শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড, ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়াম এবং গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে একশ উইকেট রয়েছে মুরালিধরনের। কলোম্বোতে তার ১৬৬ উইকেট এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথমে রয়েছে। এছাড়া সাদা পোশাকে ক্যান্ডিতে ১১৭টি এবং গলেতে ১১১টি উইকেট নিয়েছেন তিনি।
লর্ডস টেস্টে চালকের আসনে রয়েছে 




