-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিস ওকসের শতক উদযাপন। © গেটি ইমেজেস[/caption]
শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি ইংল্যান্ডের। ২৮ রানের মাথায় ভেঙে যায় উদ্বোধনী জুটি। ওপেনার কিটন জেনিংসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। পরের ওভারে আঘাত হানেন ইশান্ত শর্মা। আরেক ওপেনার অ্যালেস্টার কুক ফিরেন ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে। ৪ চারে ২৫ বলে ২১ রান করেন অ্যালেস্টার কুক। ৩২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে অভিষিক্ত ব্যাটসম্যান ওলি পোপ এবং অধিনায়ক জো রুট প্রতিরোধ গড়েন। যোগ করেন ৪৫ রান। ওলি পোপ ৩৮ বলে ২৮ রান করে হার্দিক পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হলে এ জুটি ভাঙে। পোপের বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি জো রুটও। ১৯ রান করে সামির বলে এলবিডব্লিউ হন তিনি। দলীয় ৮৯ রানের মাথায় ঘটে চতুর্থ উইকেটের পতন।
এরপর জস বাটলারকে সাথে নিয়ে হাল ধরেন জনি বেয়ারস্টো। দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। তাদের জুটিতে লিড পায় ইংল্যান্ড। বেশ দ্রুতগতিতেই রান তুলছিলেন জস বাটলার। তাকে থামান মোহাম্মদ সামি। ৪ চারে ২২ বলে ২৪ রান করে সামির বলে এলবিডব্লিউ হন জস বাটলার।
ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টো এবং ক্রিস ওকস গড়েন ১৮৯ রানের জুটি। অলরাউন্দার বেন স্টোকসের শুনানি থাকার কারণে দলে তার পরিবর্তে সুযোগ পেয়েছিলেন ক্রিস ওকস। সুযোগ পেয়েই যেন করলেন বাজিমাত। বোলিংয়ে দুই উইকেট শিকারের পর দুর্দান্ত ব্যাটিং। জনি বেয়ারস্টো আর ক্রিস ওকস মিলে ব্যাটিং করছিলেন ওয়ানডের মেজাজে। ইংল্যান্ডের রান বাড়ছিল দ্রুতগতিতে। তিন পেসার ছাড়া ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবকে ইংল্যান্ড সামাল দিয়েছে সহজেই।
রানের দিক দিয়ে জনি বেয়ারস্টোকে ছাড়িয়ে যান ক্রিস ওকস। ৭৬ বলে অর্ধশতক স্পর্শ করেছিলেন বেয়ারস্টো, ওকস করেন ৭১ বলে। চা বিরতি পর্যন্ত নিরবিচ্ছিন্ন থাকে এ জুটি।
এরপর শেষ সেশনেও এ জুটিতে ভর করে ইংল্যান্ড এগিয়ে যায় দারুণভাবে। ১২৯ বলে শতক তুলে নেন ক্রিস ওকস। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের প্রথম শতক হাঁকান ক্রিস ওকস।
এ জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ১২ চারে সাজানো ১৪৪ বলে ৯৩ রানের ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন জনি বেয়ারস্টো। ৭ রানের জন্য বঞ্চিত হন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক থেকে। স্যাম কারানকে নিয়ে বাকি সময় নিরাপদেই কাটান ক্রিস ওকস।
৮০ ওভারের পরেই নতুন বল নেয় ভারত। তবে নতুন বলে তারা করতে পেরেছে মাত্র ১ ওভার। ৮১ ওভার খেলা হওয়ার পর আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
দিনশেষে ৬ উইকেটে ৩৫৭ রান করেছে ইংল্যান্ড। ৪ উইকেট হাতে রেখে ২৫০ রানে এগিয়ে রয়েছে তারা। সপ্তম উইকেটে ক্রিস ওকস ও স্যাম কারান মিলে নিরবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েছেন। ১৫৯ বল মোকাবেলা করে ১৮ চারে সাজানো ১২০ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ক্রিস ওকস। ৪ চারে ২৪ বলে ২২ রান করে অপর প্রান্তে রয়েছেন স্যাম কারান। ভারতের বোলারদের মধ্যে তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ সামি। হার্দিক পান্ডিয়া দুইটি এবং ইশান্ত শর্মা একটি উইকেট লাভ করেছেন। উইকেট শুন্য রয়েছেন দুই স্পিনার কুলদীপ এবং অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিনশেষে) ঃ
ভারত ১ম ইনিংস ১০৭/১০, ৩৫.২ ওভার
অশ্বিন ২৯, কোহলি ২৩, রাহানে ১৮
অ্যান্ডারসন ৫/২০, ওকস ২/১৯, কারান ১/৩৬
ইংল্যান্ড ১ম ইনিংস ৩৫৭/৬, ৮১ ওভার
ওকস ১২০*, বেয়ারস্টো ৯৩, পোপ ২৮
সামি ৩/৭৪, হার্দিক ২/৬৬, ইশান্ত ১/৮৮





