-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জয়ের জন্য মরিয়া সিলেট এদিন নেতৃত্বের ক্ষেত্রে ভরসা রেখেছিল সিলেটেরই ছেলে অলকের উপর। বল হাতে দুটি উইকেট তুলে নিয়ে এই লেগ স্পিনার জানিয়েছেন, ফুরিয়ে যাননি এখনও। আগের ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। তিনি যেন এই বার্তাই দিচ্ছেন- আরও সুযোগ দাবি করেন দেশের লেগ স্পিনাররা।
ম্যাচ শেষে অলক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, ‘আমাদের যে ঘরোয়া ক্রিকেট খেলা হয় ওই জায়গায় কিন্তু লেগ স্পিনারদের সুযোগ দেওয়া হয় না। আমাদের অনেক লেগ স্পিনার আছে, ওদেরকে যত সুযোগ দেয়া হবে তত বেশি ওরা ভালো করবে।’
বাংলাদেশে লেগ স্পিনাররা মূল্যায়ন পান কমই। তবে বিপিএল এলেই কদর বাড়ে লেগ স্পিনারদের। তবুও বাংলাদেশি থেকে যান উপেক্ষিতই। বিদেশি লেগ স্পিনাররা এসে ছড়ি ঘুরিয়ে যান বাংলাদেশে। অলক মনে করেন, বাংলাদেশি ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া উচিত, ‘একটা লেগ স্পিনার যদি চেষ্টা করে ও কিন্তু গেম চেঞ্জার হয়ে যেতে পারে। যেটা আমরা বর্তমানে প্রতি টিমেই দেখছি যে দুই-একজন লেগ স্পিনার আছে। আমাদের যত লেগ স্পিনার আছে বাংলাদেশে, যারা সর্বোচ্চ পর্যায়ে খেলছে তাদেরকে বেশি করে সুযোগ দেয়া উচিত ঘরোয়া ক্রিকেটে।’
বিপিএলে আলোচনায় আসতে চাইলে আহামরি ভালো করতে হয়, এটি জানেন অলকও। তিনি বলেন, ‘আমি আসলে প্রিমিয়ার লিগে চেষ্টা করি, যখনই বোলিংয়ে আসি চেষ্টা করি আমার সেরা দেওয়ার। যেমন এখানে (বিপিএল) আমি প্র্যাকটিস করছি নিয়মিত। বোলিং করছি প্লাস ব্যাটিং করছি। জানি যে, আমাকে ফাইট করে খেলতে হবে।’