-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিছুদিন পরেই শুরু হবে বিগ ব্যাশ। সিডনি সিক্সার্স তাদের আসন্ন বিগ ব্যাশের জন্য তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে দ্বিতীয়টি বিসিবি একাদশের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এ ম্যাচ নিউ জিল্যান্ড সফরের আগে নিজেদের পরখ করে নেওয়ার জন্য। অপরিচিত কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। নর্থ সিডনি ওভালে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় দুপুর একটা) শুরু হবে খেলা। বাংলাদেশ সময় দুপুর ১ টা দর্শকদের জন্য স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় মাঠের গেইট খোলা হবে। তবে অনূর্ধ্ব-১৬ বয়সীরা বিনামূল্যে মাঠে ঢুকতে পারবে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, "অস্ট্রেলিয়ায় ভিন্ন ভিন্ন কন্ডিশনে আমরা খেলতে পেরে অনেক লাভবান হবো। সিক্সার্সের মতো একটা বিগ ব্যাশ দলের সাথে ম্যাচ ক্রিকেটারদের অনেক আত্মবিশ্বাস ও নিজেদের মেলে ধরার সুযোগ দিবে। ক্রিকেটারদের খেলার জন্য ও দর্শকদের দেখার জন্য নর্থ সিডনি ওভাল দারুণ একটি মাঠ। আমরা এমন একটি সুযোগ পেয়ে কৃতজ্ঞ।" ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে ক্যাম্প করার কারণও জানান তিনি। এখানে ক্যাম্প করার ফলে নিউ জিল্যান্ডের কন্ডিশনের সাথে ক্রিকেটাররা সহজে মানিয়ে নিতে পারবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, "নিউ জিল্যান্ড সফরের পথে সিডনিতে ক্যাম্প করার উদ্দেশ্য হলো নিউ জিল্যান্ডে আমরা যে কন্ডিশন আশা করছি তার সাথে মানিয়ে নেওয়ার। এমন কন্ডিশন আমরা বাংলাদেশে পাবো না। ২০১৫ বিশ্বকাপে বিআইএসপি (ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্ক) আমাদের যে সুযোগ-সুবিধা দিয়েছে তাতে আমরা মুগ্ধ। এ কারণেই আমরা বিআইএসপি বেছে নিয়েছি।" -আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম 