-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শতক হাঁকালেন শারমিন আক্তার[/caption]
জিম্বাবুয়ের হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান সংগ্রহ করেন শারমিন ও মুরশিদা খাতুন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯৬ রান। ৫৬ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন মুরশিদা।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানার সাথে শারমিন গড়েন ৪৮ রানের জুটি। নিগার বিদায় নিলে এই জুটি ভেঙে যায়। ২৬ বলে ৩৩ রানের দ্রুতগতির ইনিংস খেলেন নিগার। তৃতীয় উইকেটে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়েন শারমিন ও ফারজানা।
শারমিন ও ফারজানার জুটিতে আসে ১৩৭ রান। ৬২ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ফারজানা। তিনি আউট হলে এই জুটি ভেঙে যান। রানবন্যার এই ইনিংসে অবশ্য সফলতা পাননি রুমানা আহমেদ ও রিতু মনি। ৩ বলে ৪ রান করে রুমানা ক্যাচ আউট হন এবং ৪ বলে ২ রান করে রিতু বোল্ড আউট হন।
ষষ্ঠ উইকেটে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শারমিন ও লতা মন্ডল। ১০ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস দেখান লতা। অপরপ্রান্ত সম্পূর্ণ ৫০ ওভার খেলে অপরাজিত ব্যাটার হিসেবেই মাঠ ছাড়েন শারমিন। ১৪১ বলে ১৩০ রানের হার না মানা ইনিংস আসে তার ব্যাট থেকে। শারমিনের ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারি।
নির্ধারিত ৫০ ওভারে বাঘিনীরা সংগ্রহ করেছে ৫ উইকেটে ৩২২ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ৩২২/৫ (৫০ ওভার)
শারমিন ১৩০*, ফারজানা ৬৭, মুরশিদা ৪৭, নিগার ৩৩, লতা ১৭*;
মোকশা চৌধুরী ২/৬৪।
জয়ের জন্য যুক্তরাষ্ট্রের লক্ষ্য ৩২৩ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 