-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কয়েক মাস ধরে দেশে কেমোথেরাপি নিচ্ছিলেন মোশাররফ রুবেল। ফাইল ছবি[/caption]
বর্তমানে আইসিইউতে রুবেলের চিকিৎসা চলছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ব্রেন টিউমারের কারণে বিগত কয়েক মাস ধরে কেমোথেরাপি চলছিল তার।
রুবেল একসময় খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষস্থানীয় মুখ। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে পড়েন মোশাররফ রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে।
মস্তিষ্কের মত স্পর্শকাতর স্থানে নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে আবারও টিউমার ধরা পড়লে থমকে যায় মাঠের পদচারণ। অস্ত্রোপচারের পর থেকে কথা বলেন ধীরগতিতে, থেমে থেমে। মাঝেমাঝে কথা জড়িয়ে যায়, অস্পষ্ট লাগে একসময়ের স্বল্পভাষী ও হাস্যজ্বল এই ক্রিকেটারের ভাষা।
[caption id="attachment_175580" align="aligncenter" width="400"]
পুত্রসন্তানের সাথে মোশাররফ রুবেল। ফাইল ছবি[/caption]
ব্রেইন টিউমার ধরা পড়ার প্রাক্বালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত বড় মঞ্চে খেলেছেন রুবেল। এরপর চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে করতে সর্বস্বান্ত হওয়ার জোগাড়। একসময় নিজের ফ্ল্যাটও বিক্রি করতে চেয়েছিলেন।
মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 