-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চার উইকেট লাভ করেন শাহিন। ©পিসিবি।[/caption]
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ মারকুটে ভঙ্গিতে করেছিলেন ওপেনার কলিন মুনরো। তবে কলিন মুনরোকে ভয়ঙ্কর রূপ ধারণের আগেই সজাঘরে ফেরত পাঠান শাহিন শাহ আফ্রিদি। ইনিংসে দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে মিড-অফে থাকা মোহাম্মদ হাফিজকে ক্যাচ দেন কলিন মুনরো। এক চার ও এক ছক্কায় ১৩ রান করেন কলিন মুনরো।
ক্রিজে থিতু হতে পারেননি কেন উইলিয়ামসন। অপর প্রান্তে থাকা ওপেনার জর্জ ওয়ার্কারের মারা বল বোলার শাহিন শাহ আফ্রিদির হাত লেগে আঘাত হানে নন-স্ট্রাইকিংয়ের স্টাম্পে। ক্রিজের বাইরে ছিলেন কিউই অধিনায়ক। ১ রান করে রান আউট হন তিনি।
২৫ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ার পর রস টেলর এবং জর্জ ওয়ার্কার মিলে যোগ করেন ৪৬ রান। এ জুটি ভাঙেন মোহাম্মদ হাফিজ। ৫০ বলে ২৮ রানের এক মন্থর ইনিংস খেলে হাফিজের বলে বোল্ড হন ওয়ার্কার। পরের ওভারে দারুণ এক ইয়োর্কারে টম লাথামকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। দুই ওভারে দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে নিউজিল্যান্ড।
৭৩ রানে চার উইকেট হারানো নিউজিল্যান্ডের হাল ধরেন রস টেলর এবং হেনরি নিকোলস। দুজন মিলে গড়েন ৭৫ রানের জুটি। তবে রানের গতিটা ছিল পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রণে। তাদের জুটি ভাঙ্গেন হাসান আলি। ৬৩ বলে ৩৩ রান করে হাসানের বলে বোল্ড হন নিকোলস। ৩ রান করে শাদাব খানের বলে ফেরত যান কলিন ডি গ্রান্ডহোম। এরপর টিম সাউদিকে নিয়ে ২০ রান এবং ইশ সোধিকে নিয়ে ২১ রান যোগ করেন রস টেলর। ধীরলয়ে ব্যাটিং করা রস টেলর টিকেছিলেন শেষ পর্যন্ত। সাউদি ও সোধিকে ফেরান শাহিন। ১ রান করা বোল্টের উইকেট নেন হাসান। শেষ উইকেটে লকি ফারগুসনকে নিয়ে ১০ রান তুলেন রস টেলর। ২০৯ রান করে নিউজিল্যান্ড।
৩ চার ও ১ ছক্কা মারা রস টেলর ১২০ বলে ৮৬ রান করে অপরাজিত ছিলেন। ৪ উইকেট পান শাহিন শাহ আফ্রিদি। ২ উইকেট লাভ করেন হাসান আলি।
[caption id="attachment_61503" align="aligncenter" width="920"]
আঘাত পেয়ে লুটিয়ে পড়েন ইমাম-উল-হক। ©এএফপি।[/caption]
জবাব দিতে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। আগ্রাসী ব্যাটিং করছিলেন ফখর জামান। অন্যপ্রান্তে ধীরলয়ে খেলছিলেন ইমাম-উল-হক। ১৩ তম ওভারের প্রথম বলে ওপেনার ইমাম-উল-হক লকি ফারগুসনের বাউন্সারে পুল করতে গিয়ে আঘাত পান। 




