-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০২০ সালের ফেব্রুয়ারিতে ১৮ মাসের জন্য উমরকে নিষিদ্ধ করা হয়। গত ফেব্রুয়ারিতে তার নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস কমানো হয়। তবে শর্ত জুড়ে দেওয়া হয়, সাড়ে ৪২ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা পরিশোধ না করলে ক্রিকেটে ফিরতে পারবেন না। সেই অর্থ পরিশোধ করতে ব্যর্থ উমর তাই এখনও ক্রিকেটের বাইরে।
তবে বোর্ডের মন গলাতে আনুষ্ঠানিকভাবে এক ভিডিও বার্তা পাঠিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একইসাথে তার দাবি, এমন কাণ্ড ঘটিয়ে পেয়েছেন 'শিক্ষা'।
উমর বলেন, '১৭ মাস আগে আমি একটা ভুল করেছিলাম, যা আমার ক্রিকেট এবং ক্যারিয়ারকে তছনছ করেছে। এই সময়টায় আমি অনেক কিছু শিখেছি এবং আমার এই ভুলের কারণে পাকিস্তান ক্রিকেটের সুনাম বাজেভাবে নষ্ট হয়েছে। তাই আমি পিসিবি ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।'
ক্রিকেট থেকে দূরে থাকার সময় কঠিন যাচ্ছে উল্লেখ করে উমর আরও বলেন, 'আমাকে কিছু মানুষ কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি দুর্নীতি বিরোধী বিভাগকে তা জানাতে ব্যর্থ হই। এ কারণে ১২ মাসের নিষেধাজ্ঞা, আমি একজন ক্রিকেটার হয়েও ক্রিকেট খেলতে পারছি না।'
বাকি ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়ে উমর উল্লেখ করেন, 'আমি উমর আপনাদের সবাইকে অনুরোধ করছি, খেলার প্রতিনিধি হিসেবে এসব কাজ থেকে দূরে থাকবেন। যদি সন্দেহজনকভাবে কেউ আপনাকে প্রস্তাব দেয়, অনুগ্রহ করে দুর্নীতি দমন বিভাগকে সময় থাকতে জানান। তাতে আপনার রেকর্ড ও ক্যারিয়ার পরিস্কার থাকবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 