-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটিংয়ে মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে শেষ বল পর্যন্ত যে ম্যাচ গড়িয়েছে, এটিই জানান দিচ্ছে বোলারদের নৈপুণ্য। নৈপুণ্যের চিত্রটাই যেন ফুটে উঠল রোডসের কথার মাঝেও। তিনি বলেন, ‘গতকাল বোলাররা তাদের জাত চিনিয়েছে, বিশেষ করে পেসাররা। মাশরাফি, মুস্তাফিজ ও রুবেল অসাধারণ বল করেছে। ২২২ রান করেও ম্যাচটা নিয়ন্ত্রণে নেওয়া কঠিন ছিল আমাদের পক্ষে। তবু আমরা প্রাণপণ লড়াই করেছি জিততে। ভারতকে আমরা চাপে ফেলতে পেরেছি।’
অন্য ম্যাচগুলোতে মিডল অর্ডারই ছিল ত্রাতা, এই ম্যাচে যদিও ভিলেনের ভূমিকায়। তবুও দলের উপর আস্থা হারাচ্ছেন না রোডস। একইসাথে শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি, ‘মিডল অর্ডারে আমাদের বড় ভরসা ছিলো। কিন্তু ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। যদিও লিটন ছন্দে ফিরেছে। আমাদের বোলাররা অসাধারণ খেলেছে। আমি আশাবাদী হতে চাই। নিশ্চয় দেশের মানুষও আত্মবিশ্বাস হারাবে না। ছেলেদের নিয়ে আমি গর্বিত।’
দুই ওপেনারের প্রশংসা করে তিনি বলেন, ‘ম্যাচগুলোর দিকে ফিরে তাকান। আমরা বিপদে পড়েছিলাম, সেখান থেকে দলকে টেনে তুলেছে মুশফিক-মিঠুন জুটি। আর গতকাল লিটন আর মিরাজের শুরুটা ছিল দারুণ।’
বারবার ভারতের কাছে ফাইনালে পরাজয়। এটি কি কোনো মানসিক বাঁধা? রোডসের উত্তর, ‘কখনও মানসিক বাঁধা ভাবা উচিত নয়। আমি নিশ্চিত, পুরো দেশবাসী এই পারফরম্যান্সকে উন্নতি হিসেবে দেখবে। আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি। বড় দলের বিপক্ষে এটা সহজ নয়। আমাদের চেয়ে তো তারা র্যাংকিংয়ে বেশ এগিয়ে।’
রোডস আরও বলেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে, খেলোয়াড়দের আরও অভিজ্ঞ হতে হবে। তাহলেই আমরা ফাইনালে জেতা শুরু করবো। আমাদের আরও ফাইনালে খেলতে হবে। আরও প্রচেষ্টা ও অভিজ্ঞতার সমন্বয়ে সাফল্য আসবে। আশা করি, বাংলাদেশের মানুষ এটা বুঝবে।’