-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে খুব শীঘ্রই মহিলা দলের জন্য কোচ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা বিভাগের নতুন কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চলতি বছর ব্যস্ত সময় কাটবে সালমা-রুমানাদের। পাঁচটি ভিন্ন ভিন্ন সিরিজ খেলতে ২০১৮ সালে বিদেশ সফর করবে মহিলা দল। কিন্তু কোচের গাইডলাইন ছাড়া সেসব সফর হয়ে যেতে পারে বৃথা। আর তাই দ্রুত নিয়োগ পাচ্ছেন নতুন কোচ।
আগামী ১৫ দিনের মধ্যেই জানা যাবে, কে হচ্ছেন মহিলা দলের নতুন কোচ। নাদেল বলেন, ‘এরই মধ্যে আলোচনা হয়েছে। আমরা মহিলা ক্রিকেটকে সম্পূর্ণ ঢেলে সাজাবো। আসবে নতুন কোচ ও কোচিং স্টাফ। ১৫ দিনের মধ্যে কোচের বিষয়টা আমরা জানতে পারব।'
দীর্ঘদিন ধরেই অবহেলিত দেশের প্রমীলা ক্রিকেট। সবকিছু থাকলেও আসল কাজটুকু যেন চলছে নামকাওয়াস্তে। নাদেলের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর তার লক্ষ্য মহিলা ক্রিকেটকে জাগিয়ে তোলা।
তিনি বলেন, 'আমি দায়িত্ব নেয়ার পর একটা লক্ষ্য ঠিক করেছি, যদি মহিলা ক্রিকেট হয় সেটি ভালোভাবে হবে, লোক দেখানো নয়। দেখা যায় বেশির ভাগ ম্যাচ ২০/৩০ ওভারে শেষ হয়ে যায়। এমনটি হতে পারবে না।'
এদিকে মহিলা ক্রিকেটের মান বৃদ্ধি ও জনপ্রিয় করার জন্য স্কুল ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টি-২০ ফরম্যাটের টুর্নামেন্ট দিয়ে এই বছরই মাঠে গড়াতে পারে মহিলা স্কুল ক্রিকেট, জানিয়েছেন নাদেল- 'মহিলা ক্রিকেটের মান বাড়াতে এরই মধ্যে স্কুল ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ওদের নিয়ে ২০ ওভারের ম্যাচ হবে এ বছর। আগামী বছর থেকে আরো গুছিয়ে করা হবে এ আয়োজন।’