-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেদিনটা ছিলো ১৬ই মার্চ। বিখ্যাত আব্বাস হোটেলের অমৃত স্বাদের খাসির মাংসের টানে বাইকে করে ছুটে যাচ্ছিলেন চার ক্রিকেটার। সেলিম-সেতু এক বাইকে রানা-শাওন এক বাইকে। বাইকের পেছনে বসে সেতু খুঁনসুটি চালিয়ে যাচ্ছে রানার সাথে। রানা কিছুটা বিরক্ত হয়ে শাওনকে সেলিমের বাইকে পাঠিয়ে সেতুকে তার বাইকে তুলে নিলো।
দুই মটোর সাইকেল পথ ধরে এগিয়ে যাচ্ছে। সেলিম-শাওনরা বুঝি একটু বেশি এগিয়ে গেল। পেছনে দেখা যাচ্ছে না রানা-সেতুকে। ওরা আবার গেল কই? তাদের দেখা পেতে সেলিম-শাওন আবার পিছনে ফিরলো।
সেলিম আর শাওন দেখা পেয়ে ছিলো রানা-সেতুর। কিন্তু সেই খুঁনসুটি করা রানা-সেতুকে নয়। দেখা পেয়েছিলো দুই রক্তাক্ত শরীরের। দেখা পেয়েছিল দুই নিথর দেহের।
রানা-সেতুরা ফিরবেন না। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ঠিক দশ বছর আজকের দিনে।
সবুজ একটা টেস্ট ক্যাপ। ক্যাপ নং ০৩৫। আর লাল-সবুজের একটা ৯৬ নম্বর জার্সি। একসময় এগুলো মাঠ দাপিয়ে বেড়াত। এখন এগুলোর জায়গা শো-কেসে। মাঝেমাঝে ধুলো জমে। ধুলো জমা আর সেই ধুলো পরিষ্কার- হঠাৎ হঠাৎ কেউ আসলে একটু হাতের পরশ। একটু স্মৃতিচারণ।
মানজারুল ইসলাম রানা, এ রেকর্ড তো আমরা চাইনি। ক্রিকেট মাঠে বহু রেকর্ড হয়। সবচেয়ে কম বেশি টেস্ট ক্রিকেটার হিসেবে মৃত্যুর রেকর্ডটাই আপনাকে করতে হলো? ১৯৮৪ সালের ৬ মে খুলনায় জন্ম নেওয়া রানার বয়স তখন মাত্র ২২ বছর ৩১৬ দিন। দেশের হয়ে খেলেছেন ৬ টেস্ট আর ২৫ ওয়ানডে।
আর সাজ্জাদুল হাসান সেতু? জাতীয় দলের জার্সি চাপিয়ে মাঠে নামার সৌভাগ্য হওয়ার আগেই চলে গেলেন মাঠ মাতিয়েছেন খুলনা বিভাগের হয়ে। খুলনার বাগমারায় তার বাড়িতে শো-কেসের ট্রফি আর তার হাসিমাখা ছবি শুধুই আফসোস বাড়ায়। খেলেছেন ৫০ প্রথম শ্রেনির ম্যাচ ও ২৫ টি লিস্ট এ।
রানার প্রিয় বন্ধু এখনো কলার উঁচিয়ে বল করার জন্য দৌড় দেন। দলের অধিনায়কও। প্রিয় বন্ধুর সাথে হোটেলে এক রুমেই ঘুমাতেন। ঝামেলাটা হতো লাইট নিয়ে। তিনি চাইতেন লাইট বন্ধ, বন্ধু চাইতেন লাইট জ্বালিয়ে ঘুমাতে। হয়তো এখনো তার প্রিয় বন্ধু যখন ঘুমান তখন রুমের লাইট জ্বালানো থাকে। সেই টেস্ট ক্যাপটাও আছে। তার থেকে তিন বছর বয়সের ছোটো ছেলেটা যার কাছে তিনি জায়গা হারিয়েছিলেন তিনি এখন দলের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন।
শুধু রানা নেই, শুধু সেতু নেই।
-আজমল তানজীম সাকির 
