-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিতিশ রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপরে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। এদিকে, আবার তারপরের দিনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
অক্ষর করোনা নেগেটিভ হয়েই ২৮ মার্চ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা করার পরে আবার করোনার ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় অক্ষরের শরীরে। বর্তমানে চিকিৎসাধীন আছেন এই ক্রিকেটার।
এছাড়া আইপিএল আয়োজক কর্তৃপক্ষের মাথাব্যথার আরেক কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের হুহু করে বেড়ে চলা করোনার আক্রমণ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের একাধিক মাঠকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ। আইপিএলের গভর্নিং কাউন্সিল ইতোমধ্যে বিকল্প স্টেডিয়ামের জন্যও চিন্তাভাবনা করছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার ১০টি ম্যাচ আয়োজিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো আয়োজিত হবে ওয়াংখেড়েতে। ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামটিতে খেলা শুরু হবে। দিল্লি ও চেন্নাই ছাড়াও পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসও মুম্বাইয়ে অবস্থান করছে।
মুম্বাইয়ের পরিস্থিতির যদি আরও বেশি অবনতি ঘটে সেক্ষেত্রে হায়দরাবাদ ও ইন্দোর স্টেডিয়ামকে বিকল্প হিসেবে ভেবে রেখেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
প্রসঙ্গত, আইপিএলের চতুর্দশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। পুরো 