-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টসের সময় আম্পায়ারদের সাথে দু'দলের অধিনায়কদ্বয়।[/caption]
রবিবার আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাঠে দু'দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১২ ওভারে ৯১ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশের শারীরিকভাবে পিছিয়ে পড়া ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে মজনুর ব্যাট থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
[caption id="attachment_46316" align="aligncenter" width="2048"]
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য।[/caption]
দুর্দান্ত এ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারত। সিরিজে ফিরে আসার লক্ষ্য নিয়ে আগামীকাল আবারও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিন পর ২৩ এপ্রিল স্বাধীনতা টি২০ সিরিজের শেষ ম্যাচে একই ভেন্যুতে লড়বে দল দুটো।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিসঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে প্রতিবছর বাংলাদেশ স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে শারীরিকভাবে পিছিয়ে থাকা ভারতীয় দল বাংলাদেশে আসবে এবং ঠিক একইভাবে শারিরিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশ দল যাবে ভারতে তাদের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যারা শারীরিকভাবে পিছিয়ে আছে তারাও সমাজের অংশ এবং তারাও যে পারে দেশ ও জাতিকে সম্মান জানাতে সেটাই তুলে ধরা।
[caption id="attachment_46315" align="aligncenter" width="2048"]
দু'দলের ক্রিকেটারদের সাথে আয়োজক ও প্রতিযোগিতার সংশ্লিষ্ট ব্যক্তিরা।[/caption]
এমন চুক্তির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মান জানাতে স্বাগতিকদের সাথে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২০ এপ্রিল ঢাকায় পৌঁছায় ভারতের শারীরিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেট দলটি।
বাংলাদেশ ও ভারত সিরিজের পৃষ্ঠপোষকতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড, বঙ্গবিডি, এপিলিয়ন ও এলিট ফোর্স। রেডিও পার্টনার হিসেবে সহযোগিতায় থাকছে রেডিও ভূমি ৯২.৮ এফএম এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিক্রিকটাইম ডট কম।





