-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মাঠে বসে মাশরাফি-মাহমুদউল্লাহদের খেলা দেখতে ভোগান্তি পোহাচ্ছেন দর্শকরা। ফাইল ছবি[/caption]
দ্বিতীয় ম্যাচের মত এই ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, দুপুর আড়াইটায়। দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশের সমর্থকদের মধ্যে শেষ ম্যাচকে ঘিরে কাজ করছে বাড়তি উন্মাদনা। আর এই সুযোগে টিকিট নিয়ে নানা অনিয়ম শুরু করেছে অসাধুরা- অভিযোগ এমনটাই।
ম্যাচ টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা, পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউসের টিকিটের মূল্য ৩০০ টাকা, ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা এবং হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ৫ হাজার টাকা।
তবে কালোবাজারিদের দৌরাত্ম্যে টিকিটের মূল্য কয়েকগুণ বাড়িয়ে সাধারণ দর্শকদের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দর্শকরা। বিশেষ করে স্বল্প মূল্যের টিকিটগুলো কালোবাজারিদের হাতে পৌঁছে যাওয়ায় বেঁধে দেওয়া মূল্যের বিনিময়ে দর্শকদের হাতে পৌঁছাচ্ছে না বলে জানা গেছে।
শুধু এই ম্যাচেই নয়, সিরিজের দ্বিতীয় ও সাগরিকার প্রথম ওয়ানডেতেও দেখা গিয়েছিল এমন চিত্র। পূর্ব গ্যালারি, পশ্চিম গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট দুই থেকে তিন গুণ বেশি মূল্যে বিক্রি করা হয়েছে বলে শোনা গেছে। তবে সেই মাত্রাও ছাড়িয়েছে শুক্রবারের (২৬ অক্টোবর) ম্যাচের পরিস্থিতি। এই ম্যাচের প্রায় সবগুলো ক্যাটাগরির টিকিটের মূল্য পাঁচ থেকে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ জানিয়েছেন টিকিট প্রত্যাশী দর্শকরা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ ছাড়াও টিকিটের প্রাপ্তিস্থান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম। কিন্তু ম্যাচের আগে এই দুই জায়গায়ও গ্যালারির টিকিট পাচ্ছেন না দর্শকরা। কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে গুনতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মূল্য। আর এতে বেশ ভোগান্তিতে পড়েছেন ক্রিকেটপ্রেমিরা।