-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রান বন্যার ম্যাচে ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পাওয়া ব্রাদার্সের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৯ রান। ওভারের প্রথম বলে নাজমুস এক রান নিলে সমীকরণ নেমে আসে ৫ বলে ৮ রানে। ঠিক পরের বলেই ক্রিজে থিতু হয়ে দলের জয়ের জন্য বেশ কিছুক্ষণ যাবত লড়তে থাকা ব্যাটসম্যান দেবব্রত দাসকে আউট করে ম্যাচে দলকে ফিরিয়ে আনেন ধাওয়ান। ৬২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৩ রান করা এ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়লেও, স্ট্রাইক পেয়ে তৃ্তীয় ও চতুর্থ বলে (২, ১) মোট ৩ রান নিয়ে সমীকরণ কমিয়ে আনেন নাজমুস। পঞ্চম বলে সোহরাওয়ার্দী আবারও একরান নিলে শেষ বলে স্ট্রাইক পান নাজমুস। আর এতেই শেষ বলে চার মেরে বাজিমাত করেন এ ব্যাটসম্যান।
এর আগে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান জুনায়েদ সিদ্দিকী ও মিজানুর রহমান। দু'জনের ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১৩.৪ ওভারে ১২১ রান গড়ে ব্রাদার্স ইউনিয়ন। ৯ চার ও ২ ছয়ে ৪৫ বলে মিজানুরের ৬২ রানের ইনিংস ইসলামুল থামালেও অপ্রতিরোধ্য গতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জুনায়েদ ও মাইশুকুর রহমান। জুনায়েদ ৮৩ ও মাইশুকুর ৮২ রান করে আউট হলে ব্রাদার্স লড়ে দেবব্রতের ব্যাটে। আগের তিন ব্যাটসম্যানের মতো অর্ধশতক পূর্ণ করে শেষ ওভারে আউটের আগে এ ব্যাটসম্যান খেলেন ৭৩ রানের ইনিংস।
তার ফিরে যাওয়ার পর দলের হাল ধরে এগোতে থাকেন ধাওয়ান। তবে যোগ্য সঙ্গ পাননি। ৪৮তম ওভারে জাহিদ জাবেদ ও আব্দুর রাজ্জাককে সাজঘরে ফিরিয়ে সোহরাওয়ার্দী শুভ চেপে ধরেন অগ্রণী ব্যাংককে। এরপরের ওভারে আবার শাখাওয়াত হোসেন দুটি উইকেট শিকার করলে কোণঠাসা হয়ে পড়ে দলটি।
ধাওয়ান অর্ধশতক পূর্ণ করে ৬৫ বল থেকে ৯ চার ও ১ ছয়ে ৮০ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারের প্রথম বলে আল-আমিন হোসেন রান-আউট হলে দলের জন্য কিছুই করতে পারেননি। বরং আক্ষেপ নিয়ে নির্ধারিত ওভারের ৫ বল আগেই মাঠ ছাড়তে হয় তাকে।
ব্রাদার্সের বোলারদের মধ্যে শাখাওয়াত হোসেন ও সোহরাওয়ার্দী শুভ নেন তিনটি করে উইকেট। আর মাইশুকুর রহমান ও ইফতেখার সাজ্জাদ উভয়েই লাভ করেন একটি করে উইকেট।
স্কোরকার্ড-