-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অর্জুনা রানাতুঙ্গা। ফাইল ছবি[/caption]
দুর্নীতিগ্রস্থ দেশ হয়ে ওঠা শ্রীলঙ্কা এখন মাশুল গুনছে দেউলিয়া হয়ে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই রাজাপক্ষে সরকারের স্বেচ্ছাচারিতা ডেকে এনেছে সাধারণ মানুষের দুর্ভোগ। অবশ্য শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, দেশটির সবচেয়ে দুর্নীতিগ্রস্থ সংস্থা হল ক্রিকেট বোর্ড এসএলসি!
রানাতুঙ্গা বলেন, 'আমাদের ক্রিকেটে যে সমস্যা তৈরি হয়েছে তার প্রধান কারণ হল অব্যবস্থা আর অপেশাদারিত্ব। দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ সংস্থা এই ক্রিকেট বোর্ড। ক্রিকেট চালানোর মতো দক্ষ প্রশাসক নেই। সরকারের থেকেও ক্রিকেট বোর্ডের পরিস্থিতি খারাপ।'
বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের আগের জৌলুস নেই। মাঠে নেই ফর্ম, মাঠের বাইরে নানা বিতর্ক। রানাতুঙ্গা মনে করেন, বোর্ডের দোষেই ক্রিকেটারদের এই দশা।
[caption id="attachment_192582" align="aligncenter" width="1024"]
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি[/caption]
তিনি জানান, 'দেশে ক্রিকেটারের অভাব নেই। অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। কিন্তু তাদের দিকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। দেখভাল করা হচ্ছে না। এটা খুব বড় সমস্যা। সদস্যদের ঘুষ দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে। আগেও এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখনও তাই হচ্ছে।'
রানাতুঙ্গা তাই এখন একজন ভালো ক্রীড়ামন্ত্রীর খোঁজে। তিনি বলেন, '২০১৫ সালের পর যারা ক্রিকেট চালাচ্ছে, তারা সব এলোমেলো করে ফেলেছে। এ মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার। যে কিনা বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু শ্রীলংকার সব চোররা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নেয়। শ্রীলংকায় এমনটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও এমনটা হবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 