-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রস্তুতি ম্যাচের জন্য এই দুই পেস অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সফরে পাঠানোর বিষয়টি শনিবার নিশ্চিত করেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূলত টেস্ট সিরিজে অংশ নেওয়া কয়েকজন ক্রিকেটারকে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিতেই দলে এই দু'জনের অন্তর্ভুক্তি বলে জানিয়েছেন তিনি।
২৭ মার্চ থেকে ঘরের মাটিতে শুরু হতে যাওয়া এসিসি ইমার্জিং কাপের বাংলাদেশ স্কোয়াডে আবুল হাসান ও সাইফউদ্দিন থাকছেন বলেও জানা গেছে। সেজন্য শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েই দেশ ফিরে আসবেন তারা। প্রস্তুতি ম্যাচে অংশ নিতে রবিবার দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার নিশ্চিত করে প্রধান নির্বাচক নান্নু বলেন, 'আমরা রাজু ও সাইফউদ্দিনকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছি। রোববার যাবে ওরা। টেস্ট সিরিজে যারা খেলছে তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় ওদের পাঠানো
হচ্ছে।’