-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট সানরাইজার্স। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
টুর্নামেন্টের মাঝপথে হুট করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রবি বোপারার নাম। সেই বোপারা আবার সম্প্রতি অভিযুক্ত হয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে। সবকিছু মিলিয়ে ইতোমধ্যে বেশ কিছু রহস্যের জন্ম দিয়ে ফেলেছে দলটি। তবে সকল রহস্যের জবাব দিয়েছেন সিলেট দলের মালিকপক্ষ। সিলেট সানরাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় খোলাসা করেছেন বিষয়গুলো।
সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে তিনি জানান, ‘সন্দেহের যে কথাটা বলেছেন এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু আমার কাছে আসেনি। বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে আমাকে কিছু জানানো হয়নি। বিসিবির আকসু থেকেও আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে লোকজন আছেন। তারাও এখন পর্যন্ত আমাকে ওইভাবে কোনো কিছু জানাননি।’
এছাড়াও বোপারার অধিনায়ক হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রবি বোপারার অধিনায়কত্বের ব্যাপারটা আমিও জেনেছি, কারণ মোসাদ্দেক নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল রাখতে চাইছিল এই কারণে সে শেষ মুহূর্তে রবি বোপারাকে বলেছে এবং কোচ ও মোসাদ্দেক মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে রবি বোপারা অধিনায়কত্ব করবে।’
বল টেম্পারিংয়ের দায়ে বোপারার অভিযুক্ত হওয়ার বিষয়ে তিনি জানান, ‘এটা আসলে নাকল বোলিং বলে আর কি। আমি যেটা পরে জানতে পেরেছি যে এটা হচ্ছে নাকল বোলিং, বিসিবির অথোরাইজড টিম ম্যানেজমেন্ট, বিসিবির রেফারি যারা আছেন ওনারা সিদ্ধান্ত নিয়ে এটার ব্যাপারে ভবিষ্যতে যেভাবে নিয়ম আছে সেভাবে দেখছেন জিনিসটা।’
[caption id="attachment_191103" align="aligncenter" width="700"]
সিলেটের নতুন অধিনায়ক রবি বোপারা। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
তাছাড়াও বোপারার নেতৃত্বে সিলেটের প্রথম ম্যাচে এক ওভারও বোলিং করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। বাঁহাতি স্পিনার অপু এই বিপিএলে বেশ ভালো ছন্দে ছিলেন। স্পেশালিস্ট স্পিনার হওয়া সত্ত্বেও অপুর বোলিং না পাওয়ার বিষয়টি অবশ্যই বেশ রহস্যজনক ছিল। সেই রহস্যের জটও খুলেছেন জয়।
জয় জানান মূলত ক্রিজে থাকা বাঁহাতি ব্যাটার (সৌম্য সরকার) ভালো ফর্মে থাকার কারণেই বোলিংয়ে আনা হয়নি অপুকে। তার মতে, ‘আমি কোচ ও অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছেন, খুব ভালো ফর্মে খেলছিল বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ফলে সেই মুহূর্তে অপুকে বল করালে রেজাল্ট ভালো আসত না। সেটার উপর ভিত্তি করে অপুকে বল করানো হয়নি শেষ ম্যাচে।’
এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে আছে সিলেট সানরাইজার্স।




