-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টি-টোয়েন্টিতে একজন ক্রিকেটারই ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাজটা যে সহজ হবে না তা সাকিবের জানা। তবে সাকিবের চাওয়া দলের ক্রিকেটাররা সবাই নিজেদের সেরাটা দিক, "টি-টোয়েন্টির একটা সুবিধা আছে যে, একজন-দুইজন বোলার ভালো বোলিং করতে পারলে কিংবা একজন-দুইজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করলে ম্যাচ জিতে যাওয়া সম্ভব। আমি কখনোই বলব না যে কাজটা সহজ। দক্ষিণ আফ্রিকা সবসময়ই কঠিন একটা জায়গায়। যেহেতু আমাদের হারানোর কিছু নেই, আমার মনে হয়, এটাই আমাদের একটা সুযোগ। আমি তো চাই, সবাই নিজের সেরা পারফরম্যান্স করুক। চেষ্টা সবাই করবে। কিন্তু সবাই যে ভালো করবে এমন কোনো কথাও নেই।"
দক্ষিণ আফ্রিকা সফরের পুরোটা জুড়েই টাইগারদের ইনজুরির গল্প। সেরা ক্রিকেটারদের পায় নি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে যারাই আছেন তাদের নিয়েই লড়াই করতে চান সাকিব, "অনেকের চোটের সমস্যা। টি-টোয়েন্টির জন্য আলাদা দল হয় না আমাদের। ওয়ানডে-টেস্ট খেলে যারা, বেশির ভাগ তাদেরই দেখা যাচ্ছে এই সংস্করণে। স্বাভাবিকভাবে দল নির্বাচনে ওইভাবে চিন্তার সুযোগও নেই। খেলোয়াড়ই আছে ১৪ জন। এখান থেকেই সেরা একাদশ করতে হবে। আমাদের জন্য এটা ভালো সুযোগও। এ পরিস্থিতিতেও ভালো জায়গায় যেতে পারলে আমাদের চারিত্রিক দৃঢ়তা দেখানো যাবে সবাইকে।"
এদিকে ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না সাকিব। চিন্তামুক্ত ক্রিকেট খেলতে চান এই ক্রিকেটার, "যত বেশি চিন্তা করব, তত বেশি ঝামেলা! এই দুটি ম্যাচ দল হিসেবে খেলতে হবে। টি-টোয়েন্টি অনেক ছোট সংস্করণ, এখানে চিন্তা করার সময়ও নেই। এটা আমাদের জন্য ভালো দিক। টেস্ট ও ওয়ানডেতে অনেক চিন্তার সময় থাকে। যত বেশি চিন্তা করা হয়, তত জটিলতা বাড়তে থাকে। এখানে চিন্তার সময় নেই, জটিলতা বাড়ার সুযোগও কম। জিনিসটা সহজ রেখে কাজ করলে দুটি ম্যাচে ভালো খেলা সম্ভব।"
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) রাত ১০ টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি।




