-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
২৯ জুলাইয়ের সভায় ‘৫ জানুয়ারী-৮ ফেব্রুয়ারি ২০১৯’-শুরুর সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে চলতি বছর ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিপিএল গভর্নিং কাউন্সিলের অনানুষ্ঠানিক সভা শেষে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হবে ধরে ও ভেবেই বিপিএল জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের চিন্তা করা হয়েছে। কোন কারণে সংসদ নির্বাচন পিছিয়ে গেলে বিপিএলও পিছিয়ে যাবে।
এছাড়াও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সভায়। বিদেশী ক্রিকারটের আধিক্য কমাতে, এক দলে সর্বোচ্চ বিদেশী ক্রিকেটার খেলতে পারবে চার জন, এমনটাই নিয়ম করা হয়েছে। তবে আট জনের বেশি বিদেশী দলে রাখতে পারবে না কোনো ফ্র্যাঞ্জাইজি। অন্যদিকে নিলামের বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি খেলাতে পারবে। মানে তাদের কোনরকম প্লেয়ার্স ড্রাফট না করে নিজেদের মত করে দলে টানতে পারবে।
আবার আগের খেলোয়াড়দের থেকে দেশি ও বিদেশি মিলে সর্বোচ্চ চারজনকে রেখে দেয়া যাবে। তবে সেটা দেশি এবং বিদেশি ক্রিকেটার মিলেই চারজন। মানে চারজনের যে কোনো অনুপাত হতে পারে তবে মিশেল থাকাটা আবশ্যক।
এবার স্থানীয় ক্রিকেটারদের সংখ্যাওবেঁধে দেয়া হবে বলে জানা গেছে। ১২ জনের বেশি স্থানীয় ক্রিকেটার কোনো দলেই থাকা যাবে না বলেই সিদ্ধান্ত এখন পর্যন্ত। কোন দল ১২ জন স্থানীয় ক্রিকেটার এবং আট জনের বেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে না। অর্থাৎ স্কোয়াড হবে ২০ জনের।
সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত বিপিএলে ‘ডিআরএস’ সিস্টেম রাখার নিয়ম। জানা গেছে, বরাবরই সমালোচিত হয়ে আসা বিপিএলের মাঠের আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে যাতে হৈ চৈ না হয় এবং তা যাতে ম্যাচে বিরূপ প্রভাব না ফেলে তাই এবার ‘ডিআরএস’ সিস্টেম রাখার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত।
এছাড়া প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখার কথাও আলোচিত হয়েছে। সেটাও সিদ্ধান্ত আকারে আসতে যাচ্ছে। ফলে এবার আর আগের মত প্রতি ম্যাচে দুই প্রান্তে বাংলাদেশের আম্পায়ার দেখা যাবেনা। তাদের সাথে একজন করে বিদেশি আম্পায়ারও থাকবেন।