-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাইফ হাসান।[/caption]
আগে বোলিং করে অমিত হাসানের ১০৭ রানের ওপর ভর ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। খেলাঘর এ রানে আটকানোতে বল হাতে অবদান রেখেছিলেন সাইফ।
১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। সেই সাইফ কিনা উজ্জ্বল ছিল ব্যাট হাতেও। খেলাঘরের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শেখ জামালকে দারুণ শুরু এনে দেন দলটির দুই ওপেনার সৈকত আলী ও সাইফ।
দুই ওপেনারের মধ্যে সৈকত শুরু থেকে আগ্রাসী থাকলেও মন্থর ব্যাটিং করেন সাইফ। দুই ব্যাটারই দেখা পান অর্ধশতকের। সেই সাথে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরানের জুটিও গড়েন। তাঁদের জুটি ভাঙে দলীয় ১১১ রানে।
[caption id="attachment_194898" align="aligncenter" width="640"]
খেলাঘরের হয়ে ১০৭ রান করেন অমিত হাসান।[/caption]
অশোক ম্যানেরিয়ার বলে ৫৮ বলে ৬৩ রান করে ক্যাচ আউট হন সৈকত। সাইফও তাঁর অর্ধশতক শতকে রূপান্তর করতে পারেননি। তাঁর ইনিংসে থামে ৬২ রানে। হোসেন আলীর বলে ৯২ বল মোকাবিলা করে সাজঘরে ফিরেন সাইফ।
দলপতি ইমরুল কায়েসের থেকে দায়িত্বশীল ইনিংস পায়নি শেখ জামাল। হোসেনের বলে ২৫ বলে ১৬ রান করে আউট হন ইমরুল। ১৪৯ রানে তিন উইকেট হারানোর পর জহুরুলের ৪৭ ও নুরুল হাসানের অপরাজিত ২৫ রানে ভর করে ৬ উইকেটের জয় তুলে নেয় শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর –
খেলাঘর ২২১-৭ (ওভার ৫০)
অমিত ১০৭, মাসুম ৩০ : সাইফ হাসান ৩/৩০
শেখ জামাল ২২২-৪ (ওভার ৪৭.৪)
সৈকত ৬৩, সাইফ ৬২ : হোসেন আলী ২/৩০
ফলাফল : ৬ উইকেটে জয়ী শেখ জামাল