-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছেন দলের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। আইরিশদের দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন দলের অধিনায়ক সাইফ। অন্যপাশে বেশ দেখেশুনেই খেলছিলেন তানজিদ হাসান।
তবে ভালো শুরু এনে দিয়েও উদ্বোধনী জুটি বড় হয়নি বাংলাদেশের। সাইফ-তানজিদের ৪৪ রানের জুটি ভাঙেন প্রিটোরিয়াস। দলীয় ৪৪ রানে প্রিটোরিয়াসের বলে এলবিডব্লুর শিকার হন তানজিদ তামিম। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন এ ওপেনার। তানজিদ আউট হলেও আগ্রাসী ব্যাটিংটাই করেন সাইফ।
অন্যপাশ থেকে সাইফকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন মাহমুদুল হাসান। তবে জয় ইনিংস শুরু করে ধীর গতিতেই। তবে সাইফ বেশ আগ্রাসীই ছিলেন। মাত্র ৪৩ বলে ফিফটি হাঁকান এ ব্যাটসম্যান।
এই রিপোর্ট লেখা অব্দি ১৭ ওভারে এক উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৪৭ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন সাইফ হাসান এবং ২৮ বলে ১৬ করে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান। এই ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আরও ১৬৬ রান।