-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টি-২০ ক্রিকেটে হাজার রানের মাইলফলক আগেই পার করেছিলেন সাকিব। অপেক্ষায় ছিলেন শত উইকেট শিকারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে শত উইকেট থেকে সাকিব ছিলেন দুই উইকেটের দূরত্বে। চার উইকেট শিকারের পর সাকিবের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটসংখ্যা এখন ১০২।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতাধিক উইকেটের মালিক এর আগে ছিলেন একমাত্র লাসিথ মালিঙ্গা। এ ক্লাবে দ্বিতীয় বোলার এবং প্রথম স্পিনার হিসেবে প্রবেশ করলেন সাকিব আল হাসান। সাকিবকে ক্লাবে অভিনন্দন দিয়ে স্বাগত জানিয়েছেন মালিঙ্গা। সাকিবের অর্জন নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর পোস্টে কমেন্ট করা হয় লাসিথ মালিঙ্গার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে।
কমেন্টে লেখা হয়, "অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।" টি-২০ ক্রিকেটে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গার উইকেট এখন ১০৭ টি।
তবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাজার রান ও শতাধিক উইকেটের ক্লাবে সাকিব একমাত্র সদস্য হিসেবে থাকবেন অনেকদিন। কারণ শত উইকেটের কাছাকাছি যারা আছেন তারা হাজার রান থেকে এখনো যোজন যোজন দূরে।