-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সাকিব আল হাসান, মেলবোর্নে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যখন। ছবি: ফেসবুক[/caption]
বাঁহাতের কনিষ্ঠা আঙুলের চোটে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন সাকিব। সম্প্রতি চোট মারাত্মক হয়ে উঠলে সরাসরি মাঠ থেকেই আশ্রয় নিতে হয় হাসপাতালে। দেশে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা শেষে বর্তমানে রয়েছেন মেলবোর্নে। তিন মাসের মধ্যে ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ডাক্তার শুভ সংবাদের ইঙ্গিত দিলেও সাকিবকে মাঠে দেখতে না পেরে যেন তড় সইছে না সমর্থকদের।
এবার সাকিবের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন সমর্থকরা। ক্রিকেটারের প্রতি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন আর নিখাদ ভালোবাসার এই খবরটি পৌঁছে গিয়েছে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের কানেও। আর এতে অভিভূত এবং মুগ্ধ সাকিব-পত্নী।
সমর্থকদের এমন অসাধারণ উদ্যোগ যেন বিশ্বাস করতে পারছিলেন না শিশির। আর তার মুগ্ধতা যেন ঠিক ঠিকরে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে। নিজের স্বীকৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শিশির লিখেন, ‘এটি বর্ণনা করার ভাষা আমার নেই। এই মানুষগুলো সাকিবের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে জড়ো হয়েছেন। আমি জানতে পেরেছি এটি তার একনিষ্ঠ সমর্থকরা করেছেন।’
সমর্থকদের সাকিবের জন্য এমন ভালোবাসায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিশির। তিনি উল্লেখ করেন, ‘আমি নির্বাক হয়ে পড়েছি। আল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে তাকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ্, সাকিব চোট সেরে সুস্থ হয়ে উঠছে। আল্লাহ আমাদের প্রতি দয়াশীল হয়েছেন।’