-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়ানডে সিরিজের শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'আমার মনে হয়, সেরা ব্যক্তিই আছে এখানে- সাকিব। নতুন সিরিজ শুরু হবে আবার। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।'
সাকিবকে 'সব জায়গাতে চ্যাম্পিয়ন' আখ্যা দিয়ে দেশসেরা পেসার বলেন, 'সাকিবের দৃঢ়তার পরীক্ষার কিছু নাই। আমার মনে হয়, সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে ও আমাদের সেরা একজন। অবশ্যই ওর একার দ্বারা এটা সম্ভব হবে না। যদি দল হিসেবে সবাই খেলতে পারে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে।'
এদিকে ওয়ানডে সিরিজে সব বিভাগে ব্যর্থতা জয় এনে দেয়নি বলে মনে করছেন মাশরাফি। তিনি বলেন, 'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোথাও আমরা ভালো কিছু করতে পারিনি। এখানে যা করতে পারতাম মানসিকভাবে ভেঙে পড়ায় সেটাও করতে পারিনি। এই ব্যাটিং অপ্রত্যাশিত তো অবশ্যই। ব্যাটিং অবশ্যই হতাশাজনক। আরও বড় রান করা দরকার ছিল।'
তবে এমন অপ্রত্যাশিত ব্যর্থতাকে মাশরাফি গ্রহণ করছেন 'শিক্ষা' হিসেবে, 'এটা আমাদের জন্য ভালো হল, শেখার একটা ব্যাপার হল। আমরা বোলাররা দায়িত্ব নিতে পারিনি। অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার মনে হয়, আমাদের সব খেলোয়াড়েরই বের করা উচিত আমরা কোন কারণে পারছি না। সেটা বের করতে পারলে আমার মনে হয়, সেদিকে জোর দেওয়া দরকার।'
মাশরাফি বলেন, 'শেষ যে কয়দিন আছে, অসাধারণ অনুশীলন করেও এখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। সামনে এই ধরনের কন্ডিশনে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।'