-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা।[/caption]
মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইটাইন্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচেও সুবিধা করতে পারেনি খুলনার বোলাররা। অন্যদিকে প্রথম ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন হজরতউল্লাহ জাজাই ও সুনীল নারাইন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জাজাই।
দুইজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৬৭ রান। তাদের জুটি ভাঙেন ডেভিড উইসে। ১৯ রান করা নারাইনকে ফেরান তিনি। তার বিদায়ে রনি তালুকদারকে নিয়ে দলীয় সংগ্রহ বড় করতে থাকেন জাজাই। এরই মধ্যে ফিফটি তুলে নেন জাজাই। রনির সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন জাজাই। ১৮ বলে ব্যক্তিগত ২৮ রান করে মাহমুদউল্লাহর বলে সাজঘরে ফিরেন রনি। তার বিদায়ের পর ৫৭ রান করা জাজাই ফিরেন স্টার্লিংয়ের বলে।
কোন রান না করেই আউট হন সাকিব। ১১৩ রানে ৪ উইকেট হারালে দলের হাল ধরেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। দুইজনেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন খুলনার বোলারদের বিপক্ষে। এই জুটিতে রান আসে ৫৫ রান। ২৭ করে পোলার্ড ও ২৫ করে রাসেল বিদায় নিলে শেষদিকে শুভাগতর অপরাজিত ১১ ও নুরুল হাসানের ৯ রানে ১৯২ রান সংগ্রহ করে ঢাকা। খুলনার হয়ে বল হাতে দুইটি করে উইকেট পান উইসে ও স্টার্লিং।
১৯৩ রান তাড়া করতে শুরু থেকেই বেশ চাপে থাকে খুলনা টাইটান্স। দলীয় ৫ রানেই স্টার্লিংকে হারায় খুলনা। জুনায়েদ সিদ্দিকী ও জহুরুল ইসলাম মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি থেমে যায় ২৯ রানের জুটিতে। মাত্র এক করেই নারাইনের বলে আউট হন জহুরুল। ক্রিজে টিকতে পারেননি জুনায়েদও। ১৬ বলে ৩১ করে সাকিবের বলে আউট হন তিনি।
চতুর্থ উইকেটে মাত্র ১৯ রান যোগ করেই শুভাগতর বলে আউট টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ (৮)। তার বিদায়ের দ্রুত উইকেট হারাতে থাকে খুলনা টাইটান্স। একপাশ থেকে আরিফুল হক দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও অন্যপাশ থেকে উইকেট পতনের কারণে হয়ে উঠেনি। হ্যামস্ট্রিংয়ের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি আলী খান। শেষ পর্যন্ত ৮৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস। ফলে বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয় পায় ঢাকা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডাইনামাইটস ১৯২-৬ (ওভার ২০)
জাজাই ৫৭, রনি ২৮: স্টার্লিং ২-২
খুলনা টাইটান্স ৮৭ (ওভার ১৩)
সিদ্দিকী ৩১, আরিফুল ১৯*: সাকিব ৩-১৮
ফলাফলঃ ১০৫ রানে জয়ী ঢাকা ডাইনামাটস।





