-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গতবছর জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার দায়ে জাতীয় দলের ক্রিকেটার সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। তদন্তে সাহায্য করা ও নিজের ভুল স্বীকার করে নেয়ার জন্য দুই বছরের সাজা কমিয়ে এক বছর সকল ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয় তাকে।
চলতি মাসের ২৯ তারিখে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মুক্ত হয়েছেন সাকিব। এজন্য ফিটনেস টেস্টে পাস করলে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার খেলতে বাধা নেই।
বড় সাকিব যখন স্বস্তির নিশ্বাস নিয়ে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের অপেক্ষায়, তখন চোটের সাথে লড়ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সাকিব। কাঁধের ইঞ্জুরির জন্য সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি তার। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টেও অংশ নিতে পারবেন না এই পেসার।
জুনিয়র সাকিবের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওর তো কাঁধের ইঞ্জুরি চলতেছে। আমরা তাকে ব্যথা মুক্ত রাখতে ইনজেকশন দিচ্ছি। এখন সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছে। আপাতত সে ফিজিওদের তত্ত্বাবধায়নে রয়েছে।’
সাকিবের পাওয়া চোট ক্রিকেটারদের হরহামেশাই দেখা যায়। তবে সমস্যা হল, চোট সারাতে পুনর্বাসনের ক্ষেত্রে লেগে যায় অনেকটা সময়। সাকিবের ব্যথাটা শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার মধ্যে। এতদিন শুধু বাম পাশে ব্যথা ছিল। পরে সেটা ডান দিকেও ছড়িয়েছে।
নিজের বর্তমান অবস্থা জানিয়ে বিডিক্রিকটাইমকে সাকিব বলেন, ‘এখন ব্যথাটা আগের মতো ওতোটা তীব্র নয়। ব্যথা কিছুটা কমেছে। এজন্য বোলিং শুরু করেছি। তবে পুরোদমে বোলিং করছি না। ৫০ শতাংশ শুরু করেছি। যদি এভাবে ব্যথা কমতে থাকে, তাহলে জিম করে কাঁধ শক্ত করে পুরোদমে বোলিং শুরু করবো।’
ব্যথা কমাতে নিয়মিত ইনজেকশন নিতে হচ্ছে সাকিবকে। এখন পর্যন্ত ৩টি ইনজেকশন পুশ করেছেন নিজের শরীরে। ইনজেকশন ছাড়া যেদিন থেকে ব্যথা মুক্ত হবেন, তার দুই মাস পর ফিরতে পারবেন বাইশ গজের লড়াইয়ে। সে হিসেবে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কোনও সুযোগ পাচ্ছেন না এই তরুণ ক্রিকেটার।
সাকিব জানান, ‘সামনে যে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা আসতেছে সেখানে আমার খেলা হচ্ছে না। টুর্নামেন্টটা মিস করবো। ফিজিও বলতেছে আমার ব্যথা যেদিন থেকে একদম কমে যাবে, সেদিন থেকে শুরু করে দুই মাস সময় লাগবে আমার পুরো ছন্দে ফেরার জন্য।’
জুনিয়র সাকিবের স্বপ্ন ছিল, সাকিব আল হাসানের সাথে এক মঞ্চে পারফর্ম করার। তবে টাইগার অলরাউন্ডার ফিরলেও আপাতত সেই সুযোগ পাচ্ছেন না ছোটজন। এনিয়ে আক্ষেপ থাকলেও নিয়তি মেনে নিচ্ছেন সাকিব, ‘সেটা তো পারতাম। কিন্তু এখানে আসলে কিছু করার নাই। নিয়তিকে মেনে নিতে হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




