-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সকাল থেকেই আকাশ মেঘলা ও বৃষ্টি থাকায় ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচগুলো শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছিল। শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের শুরু হয়েছে ঠিকই তবে বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচে ওভার কমিয়ে আনা হয় ম্যাচে। কার্টেল ওভারের ম্যাচে আগে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠান শাইনপুকুরের অধিনায়ক তৌহিদ হৃদয়।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রূপগঞ্জ। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান স্কোরার মেহেদী মারুফ শুরুতেই সাজঘরে ফিরেন। রূপগঞ্জকে ইনিংসের প্রথম উইকেট এনে দেন সুমন খান। রান পাননি আরেক ওপেনার আজমীরও। তানভীরের বলে ৯ বলে ৫ রান স্ট্যাম্পিংয়ের শিকার হন আজমীর।
পরের ওভারেই কোন রান না করেই সাজঘরে ফিরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীও। ৯ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লে সেখান থেকে সামাল দেওয়ার চেষ্টা করেন সাব্বির রহমান ও সানজামুল ইসলাম। তবে ম্যাচ ১২ ওভারের হলেও তাঁরা ধীরগতির ব্যাটিংই করেন।
সাব্বির ধীরগতির ব্যাটিং করলেও সানজামুলকে দেখা যায় আগ্রাসী ভূমিকায়। সময় নিয়েও ব্যাট করেও দলকে বড় স্কোর এনে দিতে পারেননি সাব্বির। দলীয় ৪৮ রানে রবিউলের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল স্কুপ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সাজঘরের ফেরার আগে ২০ বলে ১৬ রান করেন তিনি। ওই ওভারে বিদায় নেন ১৭ অলে ২৪ রান করা সানজামুলও।
তবে শেষদিকে দলীয় অধিনায়ক নাঈম ইসলাম ও সোহাগ গাজীর ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৮১ রান দাঁড় করায় রূপগঞ্জ। ১৩ বলে ১৮ রান করে অপরাজত থাকেন নাঈম।