-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত আসরে 'আইকন' ক্রিকেটার থাকলেও মাঠের বাইরের বিতর্কিত আচরণ আর বাজে পারফরম্যান্সের জন্য আসন্ন বিপিএলের 'আইকন' ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তার সাথে একই পরিণতির শিকার সৌম্য সরকারও। তাদের দুজনের বদলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে।
এর ফলে এবারের আসরে পুরনো দলের হয়ে খেলা হচ্ছে না লিটনের। যেহেতু একইসাথে দুজন ক্রিকেটারকে 'আইকন' হিসেবে দলে রাখার নিয়ম নেই তাই তামিম ইকবালকে দলে রেখে দিয়ে লিটনকে ছেড়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে কুমিল্লার ছেড়ে দেওয়ার পর দলে ভিড়িয়েছে সিলেট।
যেহেতু সাব্বিরকে আইকন ক্যাটাগরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাই তাকে দলে ধরে রাখার পাশাপাশি লিটনকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ডানহাতি মারমুখী ও ঘরোয়া ক্রিকেটের অন্যতম এ সফল ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের নামে সত্যায়িত করা পেজে জানায় সিলেট।
এসময় লিটনকে স্বাগতম জানিয়ে সিলেট সিক্সার্সের পক্ষ থেকে জানানো হয়, "চমকপ্রদ লিটন দাসকে আমাদের নতুন 'আইকন' হিসেবে সিলেট সিক্সার্স পরিবারে স্বাগতম।"
বিপিএলের ষষ্ঠ আসর ৫ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য এ বছর প্রতিযোগিতাটি আয়োজন না করে নতুন বছরের ৫ জানুয়ারি থেকে তা শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় প্রতিযোগিতাটির পর্দা নামার কথা রয়েছে ৮ ফেব্রুয়ারি।





