-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবি: ডেইলি স্টার[/caption]
কম্পিউটার ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়েও তিনি বেছে নিয়েছেন ক্রিকেটকে। সেই সুবাদে বাংলাদেশে আসা। বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সের সাথেও। সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন ফরহাদ রেজা। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার চলমান ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে রয়েছেন ফর্মের তুঙ্গে। নিজের দল প্রাইম দোলেশ্বরকে ফাইনালে তোলার পর ফরহাদ রেজা জানালেন, তার পারফরম্যান্সের এই উন্নতির পেছনে বড় অবদান আছে কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাসের, যার কাছাকাছি ছিলেন বিপিএলে খেলার সময়।
ডিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফরহাদ রেজা বলেন, ‘আমাদের কম্পিউটার বিশ্লেষক অনেক সহায়তা করেছে। ওর পরামর্শের ভিত্তিতে কিছু কাজ করেছি।’
শুধু শ্রীনিবাসই নন। ফরহাদ রেজার এই অভাবনীয় উত্থানে অবদান আছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ও প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমানেরও। তাই তাদের কৃতিত্ব দিতেও কার্পণ্য করলেন না তিনি।
ফরহাদ রেজা বলেন, ‘সুজন ভাই (খালেদ মাহমুদ), বাবুল স্যারের (দোলেশ্বর কোচ মিজানুর রহমান) সঙ্গে কাজ করেছি। এ কদিনে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মাথায়। মানসিকভাবে অনেক এগিয়েছি।’
সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত ছিলেন ফরহাদ রেজা। ইনিংসে ৫ উইকেট তুলে নিলেও অল্পের জন্য হয়নি হ্যাটট্রিক। এ নিয়ে অবশ্য আফসোস নেই মিডিয়াম পেসারের। তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো আফসোস নেই। তবে হলে খুব ভালো হতো। আমাদের রাজশাহী দলের পেসার দেলোয়ার গত জাতীয় লিগে হ্যাটট্রিক করেছিল। সে আমার খুব ভালো বন্ধুও। ও আমাকে প্রায়ই বলে, আমার মতো কি আর হ্যাটট্রিক করতে পারবেন! সে খুবই ভালো বোলার। তবে আজ যতটুকু হয়েছে খুবই খুশি।’