-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এ যুগের ক্রিকেট দর্শকদের সিংহ ভাগই হয়তো শহিদুল আলম রতনকে চেনে না। না চেনাটা অস্বাভাবিক নয়! সেই ১৯৮০ এর দশকে বাংলাদেশের পক্ষে খেলেছিলেন তিনি। তখন না ছিল বাংলাদেশে ক্রিকেটের তুমুল জনপ্রিয়তা, না ছিল আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা। তাই সেই যুগে খেলা শহিদুল বর্তমান ক্রিকেট প্রেমিদের কাছে ততটা পরিচিত নাম নন।
সেই যুগের ক্রিকেটার হলেও শহিদুল কালের গর্ভে হারিয়ে যাননি। বর্তমানে ক্যাপিটাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহির দায়িত্ব পালন করছেন শহিদুল। লন্ডনে এই করোনা মহামারীর সময়েও থেমে ছিল না তার কাজ। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিশ্চিত করেছেন এই করোনা মহামারীর সময়েও যেন নানান প্রতিবন্ধকতায় তাদের ক্রিকেট খেলা বন্ধ হয়ে না যায়। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে কাজ চালিয়ে গিয়েছেন।
এই অবদানের স্বীকৃতিও পেয়েছেন তিনি। যারমধ্যে সবচেয়ে বড় হলো লন্ডনের কিয়া ওভালের নাম ২৪ ঘণ্টার জন্য তার নামে নামকরণ করা হয়েছিল। মহামারীর সময়েও ক্রিকেটে এই অবদান রাখার জন্যই তার প্রতি সম্মান প্রদর্শন করে গত সোমবার (১৪ ডিসেম্বর) এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। স্পন্সরশিপের কারণে বিখ্যাত দ্য ওভাল এখন কিয়া ওভাল নামে পরিচিত। ১৪ ডিসেম্বর এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল 'দ্য কিয়া শহিদুল আলম রতন ওভাল'।
এই সম্মানকে খুবই বড় করে দেখছেন শহিদুল। তিনি বলেন, 'এটা খুবই বড় একটি ব্যাপার এবং খুবই সম্মানেরও। এটা চ্যারিটি ও আমার মতো মানুষ যারা পরিবর্তন আনতে চান, যারা সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য বড় পথ পাড়ি দেন তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। কিয়া ওভালের মতো এত বড় একটা স্টেডিয়াম আমার নামে নামকরণ হওয়াটা খুবই বড় ব্যাপার। আমি তাদেরকে ও সারে ক্রিকেটকে ধন্যবাদ জানাই।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




