-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে দু'দলের গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও শাহরিয়ার নাফীসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় অগ্রণী ব্যাংক।
নাফীস ২৯ বলে ২৪ রান করে ইফতেখার সাজ্জাদের বলে আউট হলেও হাল ধরে এগোতে থাকেন সৌম্য। এক পর্যায়ে ব্রাদার্সের বোলিং তোপে ১৩৬ রানে চার উইকেট হারালেও, সৌম্য-ঋশি ধাওয়ানের ব্যাটে চড়ে বিপর্যয় সামাল দিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময়, অগ্রণী ব্যাংকের সংগ্রহ ৪২ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ২৬০ রান। ১১৭ বল মোকাবেলায় সৌম্য সরকার ৭ চার ও ৯ ছক্কায় অপরাজিত আছেন ১৩০ রানে। অন্যদিকে তাকে সঙ্গ দেওয়া ধাওয়ান ৪ চার ও ১ ছয়ে ৪৬ বলে ৪৭ রান নিয়ে ব্যাট করছেন।
এবারের ডিপিএলে আজকের আগে অনেকবার সম্ভাবনা জাগালেও শেষটা ভালোভাবে হয়ে ওঠেনি সৌম্যর। যারফলে মাত্র এক ইনিংসেই অর্ধশতকের দেখা পান তিনি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সৌম্য সরকারের আজকের শতকটি তার লিস্ট 'এ' ক্যারিয়ারের তৃতীয় শতকের ইনিংস। তাছাড়া এবারের আসরে এটি তার প্রথম শতকের ইনিংস।
চলমান আসরে এ শতকের সুবাদে সৌম্যর রান এখন ২৯০। ৮ ম্যাচে অংশ নিয়ে ৮ ইনিংস থেকে এ রান সংগ্রহ করেছেন তিনি। প্রথম শতক হওয়ায় আজকের ইনিংসটিই এবারের আসরে তার সেরা সংগ্রহ।
লাইভ স্কোর দেখুন এখানে-