-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সৌম্য সরকার। ফাইল ছবি[/caption]
সর্বশেষ চার ম্যাচে ব্যাট হাতে রান পাননি সৌম্য সরকার। যে কারণে প্রিমিয়ার লিগের দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। চার ম্যাচ পর ফিরেও সেই ব্যর্থতার বৃত্তেই আটকে রয়েছেন এ ওপেনার। সাভারে টস হেরে আগে ব্যাটিং পায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দ্বিতীয় ওভারেই সাজঘরে 'শুন্য' রান করে সাজঘরে ফিরেন সৌম্য। যে ম্যাচটি কি না ছিল সৌম্যর প্রত্যাবর্তনের সেই ম্যাচেই ফিরেন কোনো রান না করে। সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের নতুন মুখ ছিলেন কুশল মেন্ডিস। হাফিজের বদলি হিসেবে তাঁকে একাদশে নামালেও ভাগ্য পরিবর্তন হয়নি।
১২ বলে ৮ রানের ইনিংস খেলে আউট হন কুশল। রনিও সাজঘরে ফিরেন ব্যক্তিগত ২৪ রান করে। ব্যর্থ হন অভিজ্ঞ মাহমুদউল্লাহও। আগের ম্যাচে আউটের ধরণে বিরক্ত মাহমুদউল্লাহ মাঠে ছাড়েন মাত্র ৯ রান করে। দলের বিপদ বাড়ে যখন তার বিদায়ের পর সোহরাওয়ার্দীও আউট হন।
৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ঐতিহ্যবাহী দলটি যখন সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার শঙ্কা উঁকি দিচ্ছিল তখনই দায়িত্ব নেন রুবেল মিয়াঁ ও মজিদ। এ দুজনের ব্যাটে দলীয় সংগ্রহ ১০০ রানের কোটা পার করে মোহামেডান। রুবেল বিদায় নেন দলীয় ১১১ রানে।
ফের বিপত্তি বাড়লে মজিদকে সঙ্গে নিয়ে মোহামেডানকে ভালো পুঁজির এনে দেওয়ার চেষ্টা করেন শুভাগত। এক পর্যায়ে হাল ধরার পর ৮৬ বলে ৬৪ রান করে সাজঘরে ফিরেন মজিদ। তার আউটের পর অর্ধশতক পূর্ণ করেন শুভাগতও। বিপর্যয় কাটিয়ে ৫৭ বলে ৫৯ রান করেন শুভাগত।
শেষদিকে ইয়াসিন মিশুর ৩২ বলে ২৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে মোহামেডান। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ তিন উইকেট লাভ করেন আব্দুল হালিম।