-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দারুণ ছন্দে থাকা সেই বাঘিনীরা এবার নিশ্চিত করলেন বিশ্বকাপের টিকিট। বৃহস্পতিবার বাছাই পর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে সালমা খাতুনের দল পৌঁছে গেছে ফাইনালে। সেই সাথে নিশ্চিত হয়েছে আগামী টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণও।
নেদারল্যান্ডের আমস্টেলভিনে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে দারুণ শুরুর পরও নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। শামিমা সুলতানা ও আয়েশা আক্তার- ৬.৫ ওভারে দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫১ রান। অর্ধশত রানের জুটি গড়ার পর ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন ১৬ বলে ২২ রান করা শামিমা। সঙ্গীকে হারানোর তিন বল পর ব্যক্তিগত ২০ রানে আউট হয়ে যান আয়েশা আক্তারও। দুর্দান্ত শুরু এনে দিয়ে দুই ওপেনার আউট হয়ে গেলে ছন্দপতন ঘটে বাংলাদেশের। দ্রুততম সময়ের মধ্যে ফাহিমা, ফারজানা, রুমানাদের প্রতিপক্ষ শিবিরের বোলাররা সাজঘরে ফেরালে রান তোলার গতি কমে আসে বাঘিনীদের। একইসাথে বড় সংগ্রহের আশাও ম্লান হতে থাকে। শেষ পর্যন্ত নিগার সুলতানার অপরাজিত ৩৬ বলের ৩১ রানের সাথে সানজিদার ১৯ রানে চড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১২৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।