-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আন্তর্জাতিক ক্রিকেটে এখন প্রায়শই দেখা যায় ডাবল সেঞ্চুরি হাঁকানোর ঘটনা, যদিও একটা সময় এটি ছিল সোনার হরিণের মতো। তবে বোলারদের জন্য ভদ্রলোকের খেলাকে কঠিন বানিয়ে দিনকে দিন বাড়ছে ব্যাটসম্যানদের রাজত্ব, তাতে বাড়ছে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির সংখ্যাও। সেই ধারাবাহিকতা রক্ষা করে চলমান প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সোমবার ডাবল সেঞ্চুরি হাঁকান ইমরান।
ইমরান বরিশাল বিভাগের পিরোজপুর হুলারহাট স্কুলের শিক্ষার্থী। প্রতিপক্ষ টেকনিক্যাল স্কুলের বিপক্ষে ব্যাটিং উদ্বোধন করতে নেমে ১১৬ বল মোকাবেলা করেন তিনি, যা থেকে তুলে নেয় ২৪২ রান। অল্পের জন্য আড়াইশ রানের দেখা না পেলেও বিধ্বংসী ডাবল সেঞ্চুরির কারণে এই মারকুটে ব্যাটসম্যান ভূমিকার কিশোর কুঁড়িয়ে নেয় সবার প্রশংসা।
২৪২ রানের ইনিংসে ইমরান সীমানা ছাড়া করেছেন ৪১টি ডেলিভারিকে, যার মধ্যে চার ছিল ২৫টি এবং ছক্কা ছিল ১৬টি। ইমরান ছাড়া দলের অন্যরা ভালো করতে না পারলে ৪৪তম ওভারেই অলআউট হয়ে যায় হুলারহাট স্কুল, তবে সংগ্রহ দাঁড়ায় বেশ বড়ই- ৩৭৮। সেই লক্ষ্যে খেলতে নেমে ইমরানের স্কুলের বোলিং তোপে প্রতিপক্ষরা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা টেকনিক্যাল স্কুল গুটিয়ে যায় মাত্র ১০২ রানে। ফলে ২৭৬ রানের বড় জয় পায় হুলারহাট স্কুল।
দেশের স্কুল ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লিপুর। ২০১৫ সালে ৩২৫ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া গত বছর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান ২৭৫ রানের একটি ইনিংস খেলেছিল।