-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৪ উইকেটের বিনিময়ে ৯৬ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন স্টোকস ও জস বাটলার। তখন ইংলিশদের পাশে লিডের পরিমাণ ১০৪ রান। শেষ পর্যন্ত অজিদের সামনে ২৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করেন জো রুট।
দ্বিতীয় দিনে চাপের মুহূর্তে ব্যাটিং করতে নেমে শতক তুলে নিয়েছেন স্টোকস। ১৬৫ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। তাকে সঙ্গ দেন বাটলার ও জনি বেয়ারস্টো। বাটলারের ব্যাট থেকে আসে ১০৮ বলে ৩১ রান। বেয়ারস্টো করেন ৩৭ বলে ৩০ রান।
৫ উইকেটে ২৫৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। অজিদের হয়ে ৩টি উইকেট নেন প্যাট কামিন্স ও ২টি উইকেট নেন পিটার সিডল।
জয়ে জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল দিনের বাকি অংশে ২৬৭ রান তোলা। ৪৭.৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় অজিরা। ফলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
আগের তিন ইনিংসের মতোই ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। জফরা আর্চারের শিকার হওয়ার আগে ওয়ার্নার করেন ৫ রান। বেনক্রফটের ব্যাট থেকে আসে ১২ রান। শেষ ইনিংসে ব্যর্থ হয়েছেন উসমান খাজাও (২)।
প্রথম ইনিংসে চোট পাওয়া স্টিভ স্মিথ শেষ দিনে মাঠে নামতে পারেননি। আইসিসির নতুন নিয়মানুযায়ী তার বদলে সুযোগ পান মারনাস লাবুশানে। সুযোগটাকে কাজে লাগিয়ে অর্ধশতক হাঁকান তিনি। জ্যাক লিচের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রান।
ম্যাথু ওয়েড (১) ও টিম পেইন (৪) দ্রুতই ফিরে যান দিনের শেষভাগে। প্যাট কামিন্সকে সাথে নিয়ে কোনো বিপদ ছাড়ায় দিন শেষ করেন ট্রেভিস হেড। সেই সাথে শেষ হয় টেস্টের নির্ধারিত ৫ দিনও। হেড অপরাজিত থাকেন ৪২ রানে। আর্চার ও লিচ তিনটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
টস: অস্ট্রেলিয়া
ইংল্যান্ড (১ম ইনিংস) ২৫৮/১০
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) ২৫০/১০
ইংল্যান্ড (২য় ইনিংস) ২৫৮/৫ (ডিক্লেয়ার)
স্টোকস ১১৫*, বাটলার ৩১, বেয়ারস্টো ৩০*
কামিন্স ৩/৩৫, সিডল ২/৫৪।
অস্ট্রেলিয়া (২য় ইনিংস) ১৫৬/৬ (৪৭.৩ ওভার)
লাবুশানে ৫৯, হেড ৪২*, কামিন্স ১*
আর্চার ৩/৩২, লিচ ৩/৩৭।
ফল: ম্যাচ ড্র
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 