-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুলাওয়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান সংগ্রহ করে ৮ উইকেট হারানো হংকং। আনশুমান রাথের ৬৫ রানের ইনিংস দলকে দেয় সম্মানজনক সংগ্রহের ভিত। টপ অর্ডাররা যোগ্য সমর্থন জোগাতে না পারলেও তাকে সাহায্য করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক বাবর হায়াতের ব্যাট থেকে।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবী তিনটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান শারাফউদ্দিন আশরাফ ও শাপুর জাদরান।
জয়ের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানের টার্গেট কমে যায় বৃষ্টির কারণে। সেই সাথে কমে আসে দ্বিতীয় ইনিংসের দৈর্ঘ্যও। ৪৬ ওভারে আফগানদের লক্ষ্য কমে দাঁড়ায় ২২৬ রান। আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের জন্য এই লক্ষ্য মোটেও কঠিন ছিল না। তবে এদিন এই লক্ষ্যও যেন 'বিশাল' হয়ে গেলো হংকংয়ের বিচক্ষণ বোলিং আক্রমণের সামনে।
দলীয় ২৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর নিয়মিত বিরতিতে হারাতে হয়েছে উইকেট। ৭৩ রানে চতুর্থ উইকেট হারানোর পর আফগানিস্তানকে ঘিরে ধরে চাপ। সেই চাপ মোকাবেলা করতে গিয়ে ক্রমশ কমেছে রান রেট। ফলে একটা সময় জয় চলে গেছে বহু দূরে।
শেষদিকে দাওলাত জাদরান চেষ্টা করলেও জয় এনে দিতে পারেননি দলকে। ফলে তার ৩০ বলে ৪০ রানের ইনিংস হয়েছে বৃথা। তিনি ছাড়া বলার মতো রান পেয়েছেন মোহাম্মদ নবী (৩৮) ও নাজিবউল্লাহ্ জাদরান (৩২)। নির্ধারিত ৪৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৯৫ রান, ৯ উইকেট হারিয়ে।
হংকংয়ের পক্ষে এহসান খান চারটি এবং নাদিম খান দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা নির্বাচিত হন এহসান খান।





