-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের ৫ম আসরের প্রথম পর্বে শীর্ষস্থান নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতকাল (বুধবার) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে। টসে হেরে আগে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু দ্বিতীয় অর্ধে কুমিল্লা ফিল্ডিং করতে গিয়ে বিস্ময়কর দৃশ্যের দেখা মিলে। কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীকে দেখা যায় মাস্ক পড়ে ফিল্ডিং করতে।
প্রশ্ন উঠে দিল্লীর মতো ঢাকায় কি তাহলে অতিরিক্ত বায়ু দূষণ? তবে ম্যাচ শেষে এই মাস্ক পড়ার ঘটনা পরিস্কার হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার নয়ন হাসান আলীর মাস্ক পড়ার ঘটনা নিয়ে বলেন, "খেলার মাঝে হঠাৎ হাসান আলী এজমাতে আক্রান্ত হয়েছিলেন। কিছু সময়ের জন্য মাঠের বাইরেও চলে আসেন। তারপর তাকে ওষুধ দেয়া হলে, সে মাস্ক পরে আবার মাঠে ফিরে যান।"
উল্লেখ্য, কিছু সময়ের জন্য হাসান আলীকে মাস্ক পড়ে ফিল্ডিং করতে দেখা গেলেও বোলিংয়ের সময় মাস্ক পড়ে ছিলেন না তিনি। গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন এই ডানহাতি পেসার। অন্যদিকে দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ২৫ রানে। আর এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করলো কুমিল্লা। প্লে-অফের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।