-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল ও সফরকারী আয়ারল্যান্ড উলভস। সফরকারী দলের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে শক্ত পুঁজি দাঁড় করেছে টাইগাররা।
'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে
১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির। সাইফ তখন একপ্রান্ত আগলে রেখে রানের চাকার গতি বাড়ানোর চেষ্টা করে গেছেন। ৫টি চার ও ১টি ছক্কা হাঁকানো সাইফ অর্ধশতকের দেখা পাননি মাত্র ২ রানের জন্য। ৩৬ বলে ৪৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন শামীম হোসেন পাটোয়ারি।
মাত্র ১১ বলে ৪টি ছক্কায় ২৮ রান করে শামীম। তার বিদায়ের পর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে মারকুটে ব্যাটিং চালাতে থাকেন হৃদয়, পূর্ণ করেন অর্ধশতকও। ৩৫ বলে ৫৮ রান করে বিদায় নেন ৭টি চার ও ১টি ছক্কা হাঁকানো হৃদয়। ১০ বলে ৯ রান করে বিদায় নেন অঙ্কনও। বিপ্লব ১ ও সুমন খান ২ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
আইরিশদের পক্ষে দুটি উইকেট শিকার করেন পিটার চেজ।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
বাংলাদেশ ইমার্জিং দল : ১৮৪/৭ (২০ ওভার)
হৃদয় ৫৮, সাইফ ৪৮, শামীম ২৮, ইয়াসির ২২
চেজ ৩৬/২, কার্টিস ১৪/১