-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হেটমেয়ারের স্ত্রীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছেন গাভাস্কার। ফাইল ছবি[/caption]
সন্তান জন্মের পর বিলম্ব না করে আইপিএলে ছুটে এসেছেন হেটমেয়ার। কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুক্রবার মাঠেও নামেন, যে ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে রাজস্থান। এই ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা গাভাস্কার হেটমেয়ারের পারফরম্যান্স প্রসঙ্গে টেনে আনেন সদ্য মা হওয়া হেটমেয়ারের স্ত্রী নির্বানিকে।
গাভাস্কার বলেন, 'হেটমেয়ারের স্ত্রী তো ডেলিভারি করেছে। এবার কি রাজস্থান রয়্যালসের জন্য হেটমেয়ার ডেলিভারি করতে পারবে?'
[caption id="attachment_188275" align="aligncenter" width="612"]
সুনীল গাভাস্কারের শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। ফাইল ছবি[/caption]
টিভি পর্দায় যারা খেলা দেখছিলেন তারা গাভাস্কারের এই মন্তব্য শুনে থ বনে যান। মুহূর্তেই শুরু হয় নিন্দা আর সমালোচনা, যা ক্রমশ গাঢ় হচ্ছে। কেউ কেউ গাভাস্কারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আবার বলছেন, একজন কিংবদন্তি ও সম্মানিত ব্যক্তি কখনই মাতৃত্ব নিয়ে এমন রসিকতা করতে পারেন না।
ক্রিকেটারদের স্ত্রীকে জড়িয়ে সুনীল গাভাস্কারের বেফাঁস মন্তব্য অবশ্য এবারই নতুন নয়। এর আগে বিরাট কোহলি এবং তার স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বেশ বেকায়দায় পড়েছিলেন সাবেক এই ক্রিকেটার। ২০২০ সালে আইপিএল চলাকালে কোহলির ফর্ম নিয়ে আলোচনার সময় গাভাস্কার বলেন, 'লকডাউনে কোহলি শুধু আনুশকার বলেই খেলেছেন'। সেই মন্তব্যের পর গাভাস্কারকে ধারাভাষ্য প্যানেল থেকে সরানোর দাবিও উঠেছিল।