-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আলিস ইসলাম। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
তবে ম্যাচ শেষে আলোচনার বিষয় হিসেবে যোগ হয়েছে আরও একটি ব্যাপার। ঢাকাকে ম্যাচ জেতানো অফ স্পিনার আলিস ইসলামের বোলিংকে প্রশ্নবিদ্ধ বলে আঙুল তুলেছে রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের কর্তৃপক্ষের দাবি, ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন বৈধ নয়!
ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে মূল দলে জায়গা পাওয়া আলিস এর আগে খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আলিস অব্যাহতি পেয়েছিলেন বলে জানানো হয়েছে রংপুর রাইডার্সের পক্ষ থেকে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানায়, প্রথম বিভাগে নিষেধাজ্ঞা পাওয়া আলিসের বোলিং বিপিএলে শুক্রবারের ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচেও ত্রুটি মুক্ত ছিল না। বিশেষ করে দুসরা বল করার সময় আলিসের কনুই ১৫ ডিগ্রির চেয়েও বেশি বেঁকে যায় বলে অভিযোগ তুলেছে রংপুর রাইডার্স।
যদিও নিজের বোলিং প্রশ্নবিদ্ধ হয়নি বলে দাবি খোদ আলিসের। ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে নিজের প্রথম বিপিএল ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেন, ‘আমার বোলিং কখনও প্রশ্নবিদ্ধ হয়নি। কিন্তু সবাই যা ভাবছিলেন... প্রশ্নবিদ্ধ হয়নি বোলিং।’
আলিসের দলে অন্তর্ভুক্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। প্লেয়ার ড্রাফটে তরুণ এই ক্রিকেটারের নাম ছিল না। যদিও ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ করে দেওয়ায় রংপুর রাইডার্স এ নিয়ে কোনো প্রশ্ন তুলেনি। শুধু তা-ই নয়, বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে এ নিয়ে নিজেদের অনাপত্তি উল্লেখ করেছে দলটি।