-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুই ইনিংসে ১০ উইকেট নেন পেসার হাসান আলী। ছবিঃ এএফপি[/caption]
রাওয়ালপিন্ডিতে ইতিহাস রচনা করতে পারত প্রোটিয়ারা। চতুর্থ দিনে শেষ সেশনের ব্যাটিংয়ে মাত্র একটি উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। আশা করা হচ্ছি পঞ্চম দিনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে নিবে তারা। তবে শেষদিনে ভিন্ন চিত্র দেখল রাওয়ালপিন্ডিতে। পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকানদের প্রয়োজন ছিল ২৪৩ রান, হাতে ছিল ৯টি উইকেট।
পঞ্চমদিনের শুরুতেই উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আগেরদিন ৪৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়া র্যাসি ফিরে যান দ্রুতই। হাসান আলীর বলে বোল্ড হন তিনি। ক্রিজে টিকতে পারেননি ফাফ ডু প্লেসিসও। দলীয় ১৩৪ রানে হাসান আলীর বলে এল্বিডব্লিউর শিকার হন তিনি। পরবর্তীতে রিভিউ নিলেও বাঁচতে পারেননি এই ব্যাটসম্যান।
অবশ্য পরবর্তীতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও বাভুমার ব্যাটে জয়ের স্বপ্ন দেখে প্রোটিয়ারা। দাঁত কামড়ে পড়ে থাকা মার্করাম দেখা পান সেঞ্চুরির। তখনও জয় থেকে কেবল ১২৯ রান দূরে দক্ষিণ আফ্রিকা। ঠিক তখনই ব্যক্তিগত ২৪৩ বলে ১০৮ রান করে হাসান আলীর বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
[caption id="attachment_150524" align="aligncenter" width="612"]
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করেন মার্করাম। ছবিঃ এএফপি[/caption]
প্রোটিয়ারা তখনও ভাবতে পারেনি ম্যাচটি হাত থেকে ফসকে বের হয়ে যাবে তাদের। মার্করামের বিদায়ের পরের বলে হাসানের বলে আউট হয়ে জয়ের স্বপ্নটা অনেকটাই মাটি চাপা দিয়ে দেন দলটির অধিনায়ক কুইন্টন ডি কক। বিপত্তি আরও বাঁধে বাভুমার বিদায়ের পর। দলীয় ২৫৩ রানে শাহীন শাহ আফ্রিদির বলে বাভুমা আউট হয়ে গেলে ম্যাচ ততক্ষণে পাকিস্তানের দখলে চলে যায়।
২৫৩ রানে প্রোটিয়াদের ৬ষ্ঠ উইকেটের পতন হলে, মাত্র ২১ রান যোগ করতেই বাকি চার উইকেটও হারায় প্রোটিয়ারা। ফলে ৯৫ রানের জয় পেলে প্রোটিয়াদের ২-০ তে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। হাসান আলী বাদে চারটি উইকেট লাভ করেন আফ্রিদি এবং একটি উইকেট লাভ করেন ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান (প্রথম ইনিংস) ২৭২ (ফাহিম আশরাফ ৭৮, বাবর আজম ৭৭: নকিয়া ৫-৫৬
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) ২০১ (বাভুমা ৪৪, মুল্ডার ৩৩: হাসান আলী ৫-৫৪)
পাকিস্তান (দ্বিতীয় ইনিংস) ২৯৮ (রিজওয়ান ১১৫, নোমান ৪৫: লিন্ডে ৫-৬৪)
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস) ২৭৪ (মার্করাম ১০৮, বাভুমা ৬১: হাসান আলী ৫-৬০)
ফলাফল: ৯৫ রানে জয়ী পাকিস্তান।




