-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশ ছাড়ার আগে অনূর্ধ্ব-১৯ দল।[/caption]
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাচ্ছে কোনো লেগ স্পিনার ছাড়াই। ব্যাপারটি হতাশার- এতে কোনো সন্দেহ নেই। তবে তার চেয়েও বেশি আক্ষেপ জাগায়- দুই বছর খুঁজেও মানসম্পন্ন একজন লেগ স্পিনার খুঁজে পায়নি যুবারা!
অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ জানালেন, লেগ স্পিনার না থাকলেও স্পিন বিভাগ আস্থা রাখার মত শক্তিশালী। তবে লেগ স্পিনার নিয়ে আক্ষেপটা ঠিক লুকাতে পারলেন না গতবার বিশ্বকাপ জেতানো এই কোচ।
তিনি বলেন, 'দুই বাঁহাতি ও কয়েকজন অফ স্পিনারদের নিয়ে আমাদের স্পিন বিভাগটা বেশ ভালো। ব্যাটারদের মধ্যেও কয়েকজন অফ স্পিন করতে পারে। লেগ স্পিনার থাকা গুরুত্বপূর্ণ। তবে এটাও ভাবতে হবে যে আমাদের মানসম্পন্ন লেগ স্পিনার আছে কি না। আমরা গত দুই বছর ধরেই লেগ স্পিনার খুঁজছি। কিন্তু সঠিক খেলোয়াড় খুঁজে পাইনি। হয়ত ভবিষ্যতে পাব।'
বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসানও মানছেন, লেগ স্পিনার থাকলে ভালোই হত। তবে তারও আস্থা আছে অন্য স্পিনারদের ওপর। তিনি বলেন, 'থাকলে তো অবশ্যই ভালো হত। কিন্তু আমাদের যে দল আছে তা নিয়েই আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে স্পিনাররা আছে তাদের দিকেও মনোযোগ রাখছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 