-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এক সময়ের তারকা পেসার লনওয়াবো সোতসোবে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন। ফলস্বরুপ ওয়ানডেতে বিশ্বসেরা বোলারদের শীর্ষে ওঠে আসার তকমাও পেয়েছিলেন। অথচ একটি ভুলের কারণে সেই সোতসোবের ক্যারিয়ারের শেষ দেখছেন এখন অনেকে।
ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় ৩৩ বছর বয়সী সোতসোবেকে ৮ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর এর ফলে আবারো ক্রিকেটে ফেরা অনেকটা দুস্কর হয়ে পড়েছে তাঁর জন্য।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট রাম স্লাম টি-টোয়েন্টিতে ম্যাচ পাতানোতে জড়ান সোতসোবেসহ আরো ছয়জন। অভিযোগ প্রমাণ হওয়ায় সাজা মিলেছে সবার। বাকিদের নিষেধাজ্ঞার মেয়াদ ২ থেকে ২০ বছর। এ তালিকায় রয়েছেন আলভারো পিটারসেনও।
সাজা মেলার পর অবশ্য ফিক্সিংয়ের বিষয়টি স্বীকার করে ভক্ত ও দেশবাসীর কাছে নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করা সোতসোবে। ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তখন আমি খুবই আর্থিক সংকটে ছিলাম। আমার সেই সময়ের নাজুক পরিস্থিতি আমাকে ম্যাচ পাতানোর মতো ন্যাক্কারজনক কাজের দিকে সহজেই ঠেলে দিয়েছে। আমি এই কাজ করার পর কী পরিমাণ পরিতাপে আছি সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। আশা করছি ক্রিকেট বিশ্ব আমার পরিস্থিতিটা বুঝতে পারবে এবং আমার পরিতাপের বিষয়টি অনুধাবন করে আমাকে ক্ষমা করবে।’
দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালে 