-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রিতু মনির সঙ্গে যৌথভাবে '৩' টি উইকেট নেন নাহিদা।[/caption]
প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ ইমার্জিং নারী দল। সিলেটে তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে বোলিং পায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলের মূল পেসার জাহানারাকে ছাড়াই নামে বাঘিনীরা। তবে জাহানারা আলম না থাকলেও তার অনুপস্থিতি টের পেতে দেয়নি নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান।
আগে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৯২ রানেই অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। ইনিংসের শুরুতেই দলীয় ২৭ রানের মাথায় অ্যানেরি ডার্কসেন, অ্যান্ড্রি স্টেইন ও টুন্নিক্ল্যাফির উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। রিতু, নাহিদা ও রাবেয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ার ব্যাটসম্যানরা।
দলের অধিনায়ক বোসের ৪৯ বলে ৩০ এবং অ্যান্ড্রুসের ২৯ বলে ১৮ রানের সুবাধে ৯২ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে তিনটি করে উইকেট লাভ করেন নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান।
জবাবে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুতেই শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩৩ রানে। উইন্সটারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন নিগার। এই ম্যাচেও ব্যাট হাতে ছন্দে ছিলেন মুর্শিদা। তার করা ৭১ বলে ৪৬ এবং ফারজানার ১৬ রানে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ৯২ (ওভার ৩৩.৩)
বোস ৩০, স্টেইন ১৯: রাবেয়া ৩-১৫
বাংলাদেশ ইমার্জিং ৯৩-৪ (ওভার ২৮)
মুর্শিদা ৪৬, ফারজানা ১৬: উইন্সটার ১-১৭