-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
গত জুনে শ্রীশান্ত বলেছিলেন, 'আইপিএলের জন্য আমি নিজেকে উন্মুক্ত রাখব। যদি আমি ভালো করি, আমাকে নেবে। এমনও দল আছে যারা আমাকে কিনতে চায়। আমি সবসময়ই বলে এসেছি, আইপিএলে আমি এখনো খেলতে চাই। এখান থেকেই আমি ছিটকে পড়ি, আর এখানেই আমি ফিরতে চাই।'
কিন্তু আইপিএলের আগামী আসরে ফেরার সুযোগ বন্ধ হয়ে গেছে শ্রীশান্তের জন্য। নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ঠাই হয়নি বিশ্বকাপজয়ী তারকার। যদিও শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারসহ কয়েকজন অখ্যাত ক্রিকেটার নিলামে ঠাই পাওয়ায় চলছে সমালোচনা।
প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে থাকা শ্রীশান্ত নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছিলেন ৭৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, এই উচ্চমূল্যের কারণেই তিনি নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পাননি। মাঠ ও মাঠের বাইরের নানা কুকীর্তিতে শ্রীশান্ত বেশ সমালোচিত। এত অর্থ খরচ করে তাকে কিনতে আগ্রহী নয় আইপিএলের কোনো দল।
২০১৩ সালে আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্তকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও শ্রীশান্তের আপিলের প্রেক্ষিতে পরবর্তীতে শাস্তির মাত্রা কমিয়ে আনা হয়। শ্রীশান্ত নিজের বাবা-মায়ের নাম নিয়েও নিজেকে নির্দোষ দাবি করেছেন, এমনকি এখনো নিজেকে নির্দোষ দাবি করেন। উচ্ছশৃঙ্খল আচরণের পাশাপাশি তার বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের দিকে রেগেমেগে তেড়ে যাওয়ার ন্যাক্ক্যারজনক অভিযোগও আছে।