-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জসপ্রিত বুমরাহ। ছবিঃ গেটি ইমেজস[/caption]
সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর দায়িত্ব পান রোহিত শর্মা। তবে এই সিরিজে ইঞ্জুরির কারণে দায়িত্ব পালন করতে পারবেন না রোহিত, তাই লোকেশ রাহুলকেই দেখা যাবে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে।
সম্প্রতি টেস্ট অধিনায়কের পদ থেকে কোহলি সরে দাঁড়ানোতে নতুন অধিনায়কের খোঁজে আছে ভারতের ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হিসেবে অনেকের নামই বাতাসে ভাসছে। তবে দায়িত্ব পেলে তা নিজের জন্য দারুণ সম্মানের হবে বলে জানিয়েছেন বুমরাহ। নিজেকে এই দায়িত্বের জন্য প্রস্তুতও মনে করছেন তিনি।
গণমাধ্যমের সাথে আলাপকালে অধিনায়কত্ব প্রসঙ্গে বুমরাহ জানিয়েছেন, ‘আমি যেকোনো অবস্থান থেকে দলের জন্য কাজ করে যেতে প্রস্তুত আছি। যদি ভারতকে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ আসে তাহলে আমি তা ভেবে দেখব। বিষয়টি এমন কিছু নয় যার পেছনে আমি ছুটছি। আমার অধিনায়কত্ব পাওয়া না পাওয়ার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার কাজের পদ্ধতিটা এমনই এবং আমি এভাবেই কাজ করে যেতে চাই। যদি আমাকে সুযোগ দেওয়া হয়, (অধিনায়কত্বের) তাহলে এর চেয়ে বেশি সম্মানজনক আর কিছু হতে পারে না। কিন্তু হ্যাঁ, কীভাবে আমি দলের সাহায্য করে যেতে পারি তাই আমার মূল লক্ষ্য এবং আমার লক্ষ্য সবসময় একই থাকবে। আমাকে সঠিকভাবে নিজের কাজ করে যেতে হবে এবং রাহুলকে যতটা সম্ভব সাহায্য করে যেতে হবে।’
[caption id="attachment_188494" align="aligncenter" width="612"]
জসপ্রিত বুমরাহ। ছবিঃ গেটি ইমেজস[/caption]
বর্তমানে সহ-অধিনায়কের দায়িত্ব কীভাবে পালন করছেন তাও জানিয়েছে ২৮ বছর বয়সী এই পেসার, ‘আপনি সবসময় দায়িত্ব নিতে চাইবেন। যদি কোনো প্রকাপ চাপ কিংবা দায়িত্ব না থাকে তাহলে আপনি খেলাটাকে উপভোগ করতে পারবেন না। আমি দায়িত্ব পালন করেই দলে অবদান রাখার চেষ্টা করে যাই। আমি সর্বদাই শিখতে উন্মুখ। যখন আমি প্রথম দলে আসি তখন শুধু প্রশ্ন করতাম। আমি তরুণদেরকে সাহায্য করে তাদের দ্বিধা দূর করতে চাই। মাঝেমাঝে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখিও।’
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ জানুয়ারি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 